রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার) : কুষ্টিয়ার দৌলতপুরে ধান কাটাকে কেন্দ্র করে জুয়েল রানা (১৮) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার সীমান্তবর্তী মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে ধান কাটাকে কেন্দ্র করে সন্ধ্যায় স্থানীয় জানবারের ছেলে মজনু একই এলাকার মৃত কায়েম উদ্দিনের ছেলে জুয়েলকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দ্বারা খান জানান, ধান কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকারীকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক খুন : গ্রেফতার ১
- » সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক এম. এ ওহাবের ছেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাংবাদিক ডিউ
- » কুষ্টিয়ায় গাজ্জালী সমাজ উন্নয়নসংস্থার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- » কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার : আদালতে সোপর্দ
- » কুষ্টিয়ার কুমারখালিতে দুই মাদক ব্যাবসায়ী গাজাসহ আটক
- » রাজবাড়ি জেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধ : নিহত ১
- » রাজবাড়িতে এক অদ্ভুত শিশুর জন্ম : তৎক্ষণাৎ মৃত্যু
- » কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজির পা ভেংগে দিল চাচা : মামলা দায়ের
- » কুষ্টিয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
- » কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা










Leave a Reply