,

স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে এক জুয়েলারি ‘স্বর্ণ’ ব্যবসায়ি জালিয়াতির মাধ্যমে ‘ভূয়া’ দলিল সৃষ্টি করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যর সম্পত্তি হাতিয়ে বলে গুঞ্জন বইছে। তানোরের মুন্ডুমালা পৌর সদরের পৌরভবন সংলগ্ন ওই সম্পত্তি হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। নাটোর জেলার বাসিন্দা গৌতম প্রায় ২০ বছর পূর্বে মুন্ডুমালা পৌর সদরে এসে বসবাস শুরু করেন। তিনি একটি ভূমি জালিয়াত চক্রের যোগসাজশে জাল দলিল সৃষ্টি করে ওই সম্পত্তি হাতিয়ে সেখানে পাকা দ্বিতল অট্রালিকা নির্মাণ করেন বলেও এলাকায় ব্যাপক প্রচার রয়েছে। এদিকে দীর্ঘদিন পরে সম্পত্তি আতœসাতের এই খবর সাধারণের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এই বিষয়ে সরেজমিন তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন অনুসন্ধান করলেই গৌতমের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে দাবি করেছেন সম্পত্তির অংশীদারগণ।
স্থানীয়রা জানান, তানোরের মুন্ডুমালা পৌর এলাকার মুন্ডুমালা মৌজায়, ২২০ নম্বর খতিয়ানে দাগ নম্বর ৫৩৬ সম্পত্তির পরিমাণ .৩৮০ একর ও দাগ নম্বর ৫৩৩ সম্পত্তির পরিমাণ .১১৭০ একর মোট সম্পত্তির পরিমাণ .১৫৫০ একর, সম্পত্তির আরএস রেকর্ডিয় মালিক মুন্ডুমালার বাসিন্দা শরিফুননেছা জজে আকবর আলী। কিšত্ত মুন্ডুমালা পৌর বাজারের মা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী গৌতম জাল দলিল সৃষ্টি করে ৫৩৬ দাগের পুরো সম্পত্তি দখল করে সেখানে দ্বিতল পাকা অট্রালিকা নির্মাণ করেছেন। এদিকে এ ঘটনায় মুন্ডুমালা পৌরসভা কার্যালয়ে একাধিকবার সালিশ বৈঠকও বসে সালিশ বৈঠকে সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায় ও অংশীদারদের নায্য হিস্যা বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলেও প্রচার রয়েছে। কিšত্ত সালিশ বৈঠকের সিদ্ধান্ অমান্য করে এখানো গৌতম বহাল তবিওতে রয়েছেন। আবার সম্পত্তির অংশীদারদের গৌতম বিভিন্ন কৌশলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন বলেও প্রচার আছে। এ বিষয়ে জানতে চাইলে গৌতম সব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। #

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com