,

কুষ্টিয়ার কুমারখালিতে দুই মাদক ব্যাবসায়ী গাজাসহ আটক

রফিকুল ইসলাম(স্টাফ রিপোর্টার) : কুষ্টিয়া  কুমারখালীর মাদক ব্যবসায়ী উজ্জল(৩১) ও সোহরাব হোসেন(৪৫) কে গাজাসহ মোহন নগর থেকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ ।এ ব্যাপারে কুমারখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে । যার নং-১৬, তারিখঃ ২৪/১১/২০১৭।  মাদক সিন্ডিকেটের সোহরাবের ইয়াবা ও গাজার ব্যবসায়ী পার্টনার ওই এলাকার ভয়ঙ্কর মূর্তিমান আবু বক্কর সিদ্দিক, গালিম, নজরুল ও মিজাই রয়েছে ধরা ছোয়ার বাইরে । এরা এতটাই প্রভাবশালী যে, তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না ।  এলাকাতে এই বাহিনী আগুন জ্বালা বাহিনী নামে পরিচিত । নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে এই আগুন জ্বালা বাহিনীর সদস্যরা।  নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি  জানান, মোহন নগর এলাকার ডাকাতি, মাদক সরবরাহ সহ নানা অপকর্ম করে আসছে আবু বক্কর সিদ্দিক ও তার আগুন জ্বালা বাহিনির লোকজন।মাদক ব্যবসায়ী সোহরাবের ব্যবসায়ী পার্টনার আবু বক্কর সিদ্দিক, গালিম, নজরুল ও মিজাই সহ ৮-১০জন। এদের রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাদক ব্যবসায়ী সোহরাবের বাড়িতে চলে ইয়াবা গাজা বিক্রয় ও সেবন। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কুষ্টিয়া ডিবি পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া ডিবি পুলিশের এস আই হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে আলোচিত মাদক ব্যবসায়ী মোহন নগর গ্রামের সোহরাবের বাড়িতে অভিযান চালায়। অভিযানে গাজাসহ আটক করা হয় কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের নগর কয়া গ্রামের আনসার আলি মোল্লার ছেলে উজ্জল(৩১)। মোহন নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহরাব হোসেন(৪৫)।এ ব্যাপারে কুষ্টিয়া ডিবি পুলিশ  জানান, এই দুই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে ওই এলাকার মাদক সম্রাটদের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এই গড ফাদারদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com