তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের মুণ্ডুমালা পৌর এলাকায় ঠিকাদারের অবহেলায় একটি মাটির দ্বিতল বাড়ি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে, তবে অলৌকিকভাবে শিশু-নারীসহ পরিবারের ৯ সদস্য প্রাণে বেঁচে গেলেও সব হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে। এই শীতের মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করলেও এখানো ঠিকাদার ক্ষতিপূরণ দেননি। চলতি বছরের ২১ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মুণ্ডুমালা পৌর এলাকার উত্তরপাড়া গ্রামে বাড়ী ভাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে, তারা ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতি পূরুণের পাশপাশি ঠিকাদারের দায়িত্ব অবহেলার কারণে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ক্ষুব্ধ হয়ে উঠেছে বলেও গুঞ্জন বইছে। স্থানীয় বাসিন্দারা না প্রকাশ না করার শর্তে জানান, ওই ঠিকাদার যে গাড়ী ব্যবহার করছেন সেই গাড়ীর রুটপারমিন্ট, ইন্সুরেন্স ও টাক্স’র অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হলেও নবায়ন করা হয়নি। আইনশৃঋলা রক্ষা বাহিনী গাড়ী আটক করে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এছাড়াও ঠিকাদার সিডিউল মোতাবেক কোনো কাজ করছে না নিম্নমাণের কাজ করায় পৌরবাসি ক্ষুব্ধ হয়ে উঠেছে। সিডিউল মোতাবেক কাজ বুঝে নেয়ার জন্য এলাকাবাসি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।
জানা গেছে, মুন্ডুমালা পৌরসভায় প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে পয়নিঃস্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। বিএনপি নেতা ও (সাবেক) এমপি হারুন অর-রশিদের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রশিদ এন্টারপ্রাইজ এসব কাজ বাস্তবায়নের কার্যাদেশ পেয়েছেন। কিšত্ত তার অনুগত ঠিকাদার রণি এসব কাজ কিনে নিয়েছেন বলে প্রচার রয়েছে। এদিকে মুণ্ডুমালা উত্তর পাড়ায় ড্রেন নির্মাণের জন্য তসলিম উদ্দিনের দ্বিতল মাটির বাড়ীর দেয়াল ঘেঁষে কোনো নিরাপত্তা বেস্টনি না দিয়ে গভীরভাবে খনন করে দীর্ঘ সময় ফেলে রাখা হয়। ওদিকে দীর্ঘ সময় পড়ে থাকায় খননকৃত গর্তে পানি জমে গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়িটি বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এ সময় বাড়ি ভঙ্গার বিকট শব্দে পুরো গ্রাম জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক তসলিম উদ্দীন জানান, তাদের বাধা-বিপত্তি উপেক্ষা ও কোনো নিরাপত্তা বেস্টনি না দিয়ে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে ঠিকাদারের লোকজন তার বাড়ির দেয়াল ঘেঁষে গর্ত করে ফেলে রাখায় তার বাড়ি ভেঙ্গে পড়েছে। তবে ভাগ্যর জোরে অলৌকিকভাবে তার পরিবারের ৯ সদস্য প্রাণে বেঁচে গেছেন। এঘটনার পর থেকে তারা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং বাড়ি ভাঙ্গায় তার প্রায় ৬ লাখ টাকার আর্তিক ক্ষতি হয়েছে। এব্যাপারে জানতে চাইলে ঠিকাদার রনি বলেন, তিনি মেয়র সাহেবের সঙ্গে ঢাকায় আছেন মেয়র সাহেবকে বলে তার ক্ষতিপুরুণ দেয়া হবে, তবে গাড়ির বিষয়য়ে কোনো সদোত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন। এব্যাপারে পৌর মেয়র গোলাম রাব্বানীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে মুন্ডুমালা পৌরসভার সহকারি প্রকৌশলী বলেন, ঠিকাদারের দায়িত্ব অবহেলার জন্য এ ঘটনা ঘটলে তাকে ক্ষতিপ্রস্ত পরিবারকে ক্ষতিপূরুণ দিতে হবে ও সিডিউল মোতাবেক কাজ বুঝে নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ
- » তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে ময়নার বিকল্প নাই










Leave a Reply