,

রাজবাড়িতে এক অদ্ভুত শিশুর জন্ম : তৎক্ষণাৎ মৃত্যু

রফিকুল ইসলাম(স্টাফ রিপোর্টার) : রাজবাড়ীতে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে । রাজবাড়ি সদর হাসপাতালে জন্ম নেওয়া এই শিশুর এক চোখ,  দুই মাথা ও চারটি করে হাত ও পা রয়েছে । সদর উপজেলার আহলাদীপুর ইউনিয়নের ইমদাদ হোসেনের স্ত্রী বিউটি বেগম (২৫) এ শিশুর জন্মদাতা মাতা । গত মঙ্গলবার রাত ৮ টার সময় সদর হাসপাতালের গাইনি বিভাগে শিশুটির জন্ম হয় ।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশন আরা আক্তার জানান,  বিউটি প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন । এর ১০/১৫ মিনিট পরে প্রায় জিবীত অবস্থায় জন্ম নেয় শিশুটি । জন্মের কিছুক্ষণের মধ্যেই সদ্যজাত শিশুটি মারা যায়। তবে বিউটি বেগম সুস্থ আছেন।শিশুটির নানী জামেনা বেগম জানান,  তার মেয়ে বিউটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল । গত মঙ্গলবার বিকালে তার প্রসব ব্যথা উঠলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর শিশুটির জন্ম হয় ।গৃহবধূর গর্ভে জমজ বাচ্চা থাকলেও তারা মাতৃগর্ভে আলাদা হতে পারেনি । তাই এমন অদ্ভুত শিশুর জন্ম হয়েছে । এমন শিশুকে চিকিৎসা বিজ্ঞানে কনজেন্ট টুইন বলা হয় । এই অদ্ভুত শিশুর জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও আশপাশের মানুষ মৃত শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমায় ।রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিউটি বেগম প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন । পরে নরমাল ডেলিভারি হয়ে এই অদ্ভুত শিশু জন্ম নেয়। জন্মের পর পরই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায় ।
Attachments area
Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com