আলিফ হোসেন,তানোর: রাজশাহীর তানোরে গত মৌসুষে আলু চাষের লোকসান পুষিয়ে নিতে লোকসানের বোঝা মাথায় নিয়েই চলতি মৌসুমেও আলু চাষে ঝুঁকেছে কৃষক। ইতমধ্যে পুরাদমে আলু চাষ শুরু হয়েছে। এদিকে গত মৌসুমে আলু চাষে লোকসানের জন্য কৃষকরা হিমাগার সিন্ডিকেটকে দায়ি করেছে। উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা প্রসিদ্ধ আলু চাষি হাজী আব্দুর রাজ্জাক গত মৌসুমে আলু চাষ করে প্রায় ১৫ লাখ টাকা লোকসান গুনেছেন। আর সেই লোকসান উঠাতে চলতি মৌসুমেও প্রায় ১২০ বিঘা জমিতে আলু চাষ করছেন। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার দ্বিগুন জমিতে আলু হবে বলে ধারণা করছেন আলু চাষিরা। গতকাল সরেজমিন, তানোরের প্রাণপুর (পাঠাকাটা) মাঠে হাজী আব্দুর রাজ্জাকের প্রজেক্টে আলু চাষের শ্রমিকদের সর্দার মুন্তাজের সঙ্গে কথা হয়-তিনি বলেন, গত দু’একদিন থেকে আলু রোপনের কাজ শুরু হয়েছে, প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক আলু রোপণের কাজ করছে। তিনি বলেন, তারা দিনে ১০ থেকে ১২ বিঘা জমিতে আলু রোপণ করতে পারছেন। প্রতি বিঘায় ৪টি করে চাষ দেয়া হচ্ছে। তিনি বলেন, প্রকার ভেদে এক চাষে ২০০ থেকে ২৮০ টাকা করে দাম দিতে হচ্ছে। তিনি বলেন, টেন্ডার নেয়া জমিতে প্রতিবিঘা আলু চায়ে ৩২ হাজার টাকা থরচ হবে।
তানোরে বাণিজ্যিক ভাবে আলু চাষের পথ প্রদর্শক বলা হয় হাজী আব্দুর রাজ্জাককে তিনিই প্রথম বাণিজ্যকভাবে তানোরে আলু চাষ শুরু করেন। আব্দুর রাজ্জাক জানান গত মৌসুমে প্রায় ৮০ বিঘা জমিতে আলু চাষ করে তাকে প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। আর লোকসানের বোঝা মাথায় নিয়ে ও লোকসান পুষিয়ে নিতে চলতি মৌসুমে প্রায় ১২০ বিঘা জমিতে আলু চাষ করছেন। তিনি আরো জানান গত আলু মৌসুমে একবার বিদেশে আলু হয়, কিšত্ত পরে আর আলু রফতানি না হওয়া ও হিমাগার সিন্ডিকেটের কারণে আলুতে লোকসান হয়েছে। তিনি জানান কৃষি পরামর্শ ব্যতিত আলুখেতে মাত্রারিক্তা কীটনাশক ব্যবহার করায় দেশের আলু বিদেশের বাজার হারাচ্ছে। তাই এবারে যদি সরকার ও কৃষি বিভাগ কীটনাশকের ব্যাপারে চাষিদের পরামর্শ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আলু বিদেশে রপ্তানি হবে। এছাড়াও হিমাগারে বস্তা প্রতি ৩৬৫ টাকা করে ভাড়া দিতে হয়। এটা কমিয়ে ২৫০ টাকা থেকে ২৭৫ টাকা করা হলে চাষিদের জন্য অনেক ভাল হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে চলমি মৌসুমে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। তবে আলু চাষিরা জানান, ইতমধ্যে আলু চাষে যে পরিমাণ জমি তৈরী করা হয়েছে তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ
- » তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে ময়নার বিকল্প নাই










Leave a Reply