রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার) : কুষ্টিয়ার গত শনিবার মিনাপাড়া এলাকায় ২ ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজি রিমি ইসলামের (১৪) দুই পা ভেঙ্গে দিল তারই চাচা শরিফুল ইসলাম (৩৫)। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবত জমি নিয়ে মিনা পাড়ার বাসিন্দা মৃত জাকের আলী মালিথার বড় ছেলে রফিকুল ইসলাম সাথে ছোট ছেলে শরিফুল ইসলামের বিরোধ চলে আসছে । ঘটনাক্রমে গত শুক্রবার বিকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ হয় । এক পর্যায়ে শরিফুল ও তার বউ মিলে রফিকুলের বউ বিলকিস খাতুনকে মারধর করে । বিষয়টি স্থানীয় কাউন্সিলর মো: ওলিউল্লাহ স্থানীয়ভাবে মিমাংসা করে দেন । এতে ক্ষিপ্ত হয়ে যায় শরিফুল এবং এক পর্যায়ে গত শনিবার সকালে রফিকুলের বাড়িতে তার মেয়ে রিমিকে একা পেয়ে ঘরে ঢুকে শরিফুল ও তার স্ত্রী রিমির দুই পায়ে লাঠি ও বাটাম দিয়ে বেধড়ক পিটাতে থাকে। রিমির চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে শরিফুল ও তার স্ত্রী পালিয়ে যায় । রিমিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে রিমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১নং ওর্য়াডে ভর্তি আছে । এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক খুন : গ্রেফতার ১
- » সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক এম. এ ওহাবের ছেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাংবাদিক ডিউ
- » কুষ্টিয়ায় গাজ্জালী সমাজ উন্নয়নসংস্থার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- » কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার : আদালতে সোপর্দ
- » কুষ্টিয়ার কুমারখালিতে দুই মাদক ব্যাবসায়ী গাজাসহ আটক
- » রাজবাড়ি জেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধ : নিহত ১
- » রাজবাড়িতে এক অদ্ভুত শিশুর জন্ম : তৎক্ষণাৎ মৃত্যু
- » কুষ্টিয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
- » কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা
- » দৌলতপপুরে পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার : মামলা দায়ের










Leave a Reply