,

কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক খুন : গ্রেফতার ১

রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার) : কুষ্টিয়ার  ত্রিমোহনী এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে রকি মন্ডল (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছে । গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া সদরের ত্রিমোহনী এলাকায় অবস্থিত হিসাব পারটেক্স কোম্পানীর গেটে এ ঘটনা ঘটে । নিহত রকি মন্ডল ত্রিমোহনীর এইচ. এন.এস প্রেসার কুকার কোম্পানীর কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহত রকি কুষ্টিয়া  মিরপুরের তালবাড়ীয়া গ্রামের আনিস মন্ডলের ছেলে ।  এলাকাবাসী জানায়, রকি মন্ডলের সাথে একই কোম্পানীতে কর্মরত তার বন্ধু একই এলাকার আসিক, নয়ন ও চন্দনের সাথে পূর্ব শক্রতা ছিল । বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কোম্পানীর কাজ শেষ করে রকি ও তার বন্ধু চন্দন বাইসাইকেল যোগে বাড়ির উদ্যেশ্যে রওনা দিয়েছিল।  তারা দুজনেই ত্রিমোহনীর হিসাব পারটেক্স কোম্পানীর গেট এলাকায় পৌছলে চন্দন তার বন্ধু রকি মন্ডলের গতিরোধ করে তার প্যান্টের পকেটে থাকা ছুরি বের করে রকির বুকে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে রকি। স্থানীয়রা রক্তাক্ত রকিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) শেখ ওবাইদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজন কে আটক করা হয়েছে, কেন এই হত্যাকান্ড ঘটেছে এবং কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com