,

প্রতিপক্ষকে ফাঁসাতে !

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে ধান চুরির মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে মিথ্যা মামলার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসিদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিরাজ করছে বিস্ফোরণমূখ পরিস্থিতি। তানোরের চুনিয়াপাড়া গ্রামের তৈয়ব আলী চলতি বছরের নভেম্বর মাসের শুরুতে প্রায় ৬ দিন ধরে প্রকাশ্যে দিবালোকে তার দখলীয় সম্পত্তির ধান কেটেছেন। কিন্তু প্রতিপক্ষ পাঁচন্দর গ্রামের আব্বাস আলীর পুত্র শরিফুল ইসলাম প্রতিপক্ষ তৈয়ব আলীকে ফাঁসিয়ে বসে আনতে তৈয়ব আলীসহ ২৮ জনকে আসামী করে গত ১৪ নভেম্বর তানোর থানায় ধান চুরির মামলা করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ভুব্তভোগী চুনিয়াপড়া গ্রামবাসি এই মিথ্যা মামলা সরেজমিন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও পুলিশ ব্যুরোর (পিবিআই) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, তানোরের চুনিয়া পাড়া মৌজার আরএস ২৪৭, ১৫৪৯ ও ১৫৪৮ নম্বর দাগে মোট দুই একর ৫৪ শতাংশ সম্পত্তি রয়েছে। বিগত ২০১৬ সালে তৈয়ব আলী তাঁর দখলীয় এসব সম্পত্তির ওপর প্রতিপক্ষের নিষেধাজ্ঞা চেয়ে তানোর সহকারী জজ আদালতে মামলা করেন। এদিকে মামলার প্রেক্ষিতে আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত তৈয়ব আলীর দখলীয় সম্পত্তির ওপর অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেতে পারবেন না বলে নির্দেশ (নিষেধাজ্ঞা) দেন। অথচ আদালতের নিষেধাজ্ঞার কারণে তৈয়ব আলীর সম্পত্তির দখল নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ আব্বাস আলীর পুত্র শরিফুল ইসলাম উল্টো তৈয়ব আলীর বিরুদ্ধে ধান চুরির অভিযোগে থানায় চুরির মামলা করেছে। অর এই মিথ্যা মামলায় তৈঢব আলীকে কারাবরণ করতে হয়েছে। গতকাল সরেজমিন, চুনিয়াপাড়া গিয়ে কথা হয় তৈয়ব আলীর পুত্র রেজাউল ইসলামের সঙ্গে তিনি জানান, তারা তাদের দখলীয় জমির ধান কেটেছেন প্রায় ৬ দিন ধরে প্রকাশ্যে দিবালোকে এবং ধান কাটার পরে জমিতে সরিষা বীজ বপণ করা হয়েছে। অথচ প্রতিপক্ষ রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালীর মদদে তাঁর বাবা তৈয়ব আলীসহ গ্রামের সহজ-সরল ২৮ জন ব্যক্তিকে আসামি করে তানোর থানায় ধান চুরির মামলা করেছে। রেজাউল আরো জানান, আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তার পরেও তাদের বিরুদ্ধে কিভাবে ধান চুরির মামলা হয় বিষয়টি তাদের বোঝে আসে না। এব্যাপারে জানতে চাইলে মামলার বাদি শরিফুল ইসলাম দম্ভক্তি প্রকাশ করে বলেন, আইন-আদালত বুঝি না তাাঁদের জমি থেকে রাঁতের আধাঁরে তৈয়ব আলীরা ধান কাটে এ জন্য চুরির মামলা করা হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ওই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা আছে কি না সেটি তাদের জানা নাই।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com