,

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১: আহত ১০

ProTv Bangla : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় উদয় কুমার দেব (৩৬) নামের এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। উদয় নাটোর সদর উপজেলার মোকারামপুর গ্রামের আশিষ কুমার দেবের ছেলে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন বাস যাত্রী। আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনছার ক্যাম্পের সন্নিকটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস তুহিন পরিবহন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনছার ক্যাম্পের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের হঠাৎ ষ্টিয়ারিং কেটে বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সুপারভাইজার উদয় কুমার দেবসহ অপরযাত্রীরা আহত হলে তাদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে উদয় কুমার দে মারা যান। আহতরা চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com