হাবিবুর রহমানঃ খুলনা: ২৩তারিখ রাতে কয়রা থেকে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় সন্দেহভাজনভাবে আটককৃত বিশিষ্ট ঠিকাদার, ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল বারী রনি জামিনে মুক্তি পেয়েছেন ।তার সাথে আটককৃত বিশিষ্ট ঠিকাদার বাবুল ,রূপসা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিকাশ মিত্র এবং অফিস সহকারী আরিফ শেখ জামিনে মুক্তি পেয়েছেন।এসময় জেলগেটে ঠিকাদার সমিতির নেতৃবিন্দ,ব্যবসায়ী সমিতির নেতৃবিন্দ, খুলনা জেলা বিএনপি ও ছাত্রদলের নেতৃবিন্দসহ সাধারন শুভাকাংখীরা জামিনে মুক্তদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। মুক্ত ব্যবসায়ী ও সমাজ সেবক জাহিদুল বারী রনি বলেন, আমি আমার ছেলে সহ একটি সামাজিক দাওয়াতে অংশগ্রহন করেছিলাম।সেখান থেকে আমাকে আমার ছেলে ও অফিস সহকারীসহ বিনা কারনে গ্রেফতার করে নাশকতার মামলা দায়ের করে।মামলা দেয়ার আগে আমার ছেলেকে ছেড়ে দেয় পুলিশ।আমি ব্যবসা করি।আমাকে এভাবে বিব্রত করার ফলে আমার সামাজিকভাবে মানহানি হয়েছে।বিচার আল্লাহ করবেন ইনশাল্লাহ।উল্লেখ্য,মামলাটি কয়রা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়।আটককৃত সবাই তখন দুপুরের খাবার খাচ্ছিল।খুলনা জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি এই আটককৃতদের মুক্তি চেয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » কুষ্টিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক খুন : গ্রেফতার ১
- » সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক এম. এ ওহাবের ছেলের লেখাপড়ার দায়িত্ব নিলেন সাংবাদিক ডিউ
- » কুষ্টিয়ায় গাজ্জালী সমাজ উন্নয়নসংস্থার উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- » কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার : আদালতে সোপর্দ
- » কুষ্টিয়ার কুমারখালিতে দুই মাদক ব্যাবসায়ী গাজাসহ আটক
- » রাজবাড়ি জেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধ : নিহত ১
- » রাজবাড়িতে এক অদ্ভুত শিশুর জন্ম : তৎক্ষণাৎ মৃত্যু
- » কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ভাতিজির পা ভেংগে দিল চাচা : মামলা দায়ের
- » কুষ্টিয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু
- » কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা










Leave a Reply