,

খলিসাকুন্ডি ক্যাম্প ইনচার্জ খাইরুল ইসলামকে প্রত্যাহার

রফিকুল ইসলাম : কুষ্টিয়ার দৌলতপুর এর খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস. আই. খাইরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে । সোমবার বিকালে পুলিশ ক্যাম্পের ইন্চার্জ এস আই খাইরুল ইসলাম ও পুলিশ কনস্টেবল খালেদ মাসুদকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া  হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর রাতে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম সহ আরও দুইজনকে আটক করে। পরে আটককৃতদের খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প থেকে দৌলতপুর থানায় নেওয়ার পথে পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্প প্রত্যেকের নিকট থেকে ৩০ হাজার টাকা দিলে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম সহ আরও দুইজনকে পিপুলবাড়ীয়া ক্যাম্পে নিয়ে তাদের ছেড়ে দেয় ঐ এস আই। পরে খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম পুলিশ সুপারের নিকট খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই খাইরুল ইসলাম এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন । এরপর ভেড়ামারা সার্কেল কামরুল হাসানসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা স্বরজমিনে এসে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। প্রত্যাহারের ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com