,

কালিগঞ্জ উপজেলা জুড়ে কুমার বাড়ী, ইটের পাঁজা গুলোতে চলছে ইট পোড়ানোর মহা উৎসব। দেখার কেউ নেই

আব্দুল কাদের (সাতক্ষীরা) প্রতিনিধিঃ অবৈধ ভাবে প্রকাশ্যে কালিগঞ্জ উপজেলা জুড়ে কুমার বাড়ী/পাল বাড়ী এবং ইটের পাঁজা গুলোতে হাজার হাজার
মন কাঠ পোড়ানোর মহা উৎসব চললেও দেখার কেউ নেই। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক গড ফাদার এবং কতিপয় অসাধু পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের জোগসাজগে মোটা অংকের টাকায় ম্যানেজ করে উপজেলা জুড়ে গড়ে উঠেছে শত শত ইটের পাঁজা। উপজেলার ১২টি ইউনিয়ন সহ গতকাল বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গেলে এমন চিত্রই দেখা গেছে সর্বত্র। উপজেলার ইট ভাটা মালিক সমিতির দেওয়া চড়া দাম নির্ধারিত হওয়ায় গ্রাম গঞ্জের এক শ্রেনীর অধিক মুনাফালোভী পাঁজা মালিকরা গাছ কেটে সাবাড় করে গড়ে তুলেছে শত শত ইটের পাঁজা। এতে একদিকে যেমন পরিবেশ হুমকির মুখে অন্যদিকে গাছ কেটে ফেলার কারনে গ্রামের সামাজিক পরিবেশ ধ্বংশের মুখে পড়েছে। উপজেলার কৃষ্ণনগর,
বিষ্ণুপুর, মুকুন্দমধুসুদনপুর, পারুলগাছা, চাঁচাই, কুশুলিয়া, দক্ষিনশ্রীপুর, সোনাতলা, উত্তরশ্রীপুর, গোবিন্দকাটী, ফতেপুর, মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর, ভাড়াশিমলা, নলতা, তারালী, তেঁতুলিয়া, রাজাপুর, উজিরপুর, চাম্পাফুল, কাজলা সহ একাধিক গ্রাম ঘুরে দেখাগেছে ইটের পাঁজা পোড়ানোর প্রস্তুতি হিসাবে এলাকার গাছ নিধন করে হাজার হাজার মন কাঠ জড়ো করে রাখলেও প্রশাসন রয়েছে নিরব। কালিগঞ্জ উপজেলার অধিকাংশ পাঁজা এবং কুমারবাড়ীর মালিকরা স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের অনুমতি ছাড়পত্র ছাড়াই ঘনবসতি গ্রাম গুলোতে ফসলী জমির মধ্যে লোকালয়ে পাঁজা নির্মান করে হাজার হাজর মন কাঠ পাঁজার কাজে ব্যবহার করে আসছে। আর এই সমস্ত পাঁজা মালিক, কুমার বাড়ী/পাল বাড়ীন লোকজন আইনকে বৃদ্ধাগুল দেখিয়ে পাঁজা পোড়ানোই তার বিষাক্ত ধোয়ায় এবং ধুলাবালিতে সৃষ্টি হচ্ছে নানা রোগ ব্যধি। এছাড়াও এলাকার ফলদ, বনজ ও ঔষধী গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে ফেলছে। এইভাবে কয়েক বছর চলতে থাকলে একসময় ঘরে ঘরে পাঁজা তৈরী হবে আর এতে করে উপজেলার গ্রাম গুলো মরুভূমিতে পরিনত হবে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার সময় সরজমিনে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর গ্রামের কুমার/পাল পাড়ায় গেলে দেখা যায় শীতের মৌসুমে কুমারদের মাটির হাড়ী, কোড়া, নান্দা, কলস, শানুক, সোরা সহ বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র বানানোর ধুম পড়ে যায়। কিন্তু বাস্তবে কাহারো বাড়ীতে কোন হাড়ী, কলস বা মাটির কোন জিনিসপত্র নাই। তবে গ্রাম জুড়ে গড়ে উঠেছে ইট তৈরি পাঁজা এবং পাশে ঝাপ করা আছে হাজার হাজার মন কাঠ। মুকুন্দমধুসুদনপুর
গ্রামের মৃত কানাই বিশ্বাসের পুত্র নিরাপদ বিশ্বাস, রাধাপদ পালের পুত্র সম্ভু পাল, মৃত নেতাই পালের চিত্র বাসুদেব পাল, অনাথ, দুলাল পালের পুত্র দিজেন্দ্র পাল, দাউদ আলী কারিকর সহ একাধিক ব্যক্তি সারি সারি ইটের পাঁজা তৈরিতে হাজার হাজার মন কাঠ স্তুপ করে রেখেছে। নাম প্রকাশ না করার স্বর্তে এলাকার একাধিক ব্যক্তি জানান স্থানীয় উপজেলা, থানা প্রশাসন ও বন বিভাগের লোকদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে তারা
ঐ কাজ শুরু করেছে এবং বছরের পর বছর করে আসছে। এজন্য প্রশাসন দেখেও না দেখা, জেনেও না জানার ভান করে থাকে। পত্রিকায় লেখালেখি হলে তাদের কদর বেড়ে যায়। আর এ জন্য স্থানীয় এক আওয়ামীলীগ নেতা দেখ ভালোর দায়িত্ব নিয়ে তাদের নিকট হতে মোটা অংকের টাকা আদায় করে থাকে। এছাড়াও উপজেলা পর্যায়ে শীর্ষ রাজনৈতিক নেতাদের এই টাকা ভাগ না দিলে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ঝামেলা হলেই তাদের
সুপারিশেই বিপদ মুক্ত হয় বলে এই প্রতনিধিকে জানান। এ প্রতিনিধি সরজমিনে অবস্থানকালীন সাতক্ষীরা হতে মোটরসাইকেল যোগে দুইজন বন বিভাগের লোক এসে সাংবাদিক দেখে টাকা না নিয়ে দ্রুত চম্পট দিয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বরত থাকলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় প্রতিনিয়ত এই অবৈধ কার্যক্রম দিনের পর দিন বেড়েই চলেছে। গত দুই দিনে আবহাওয়া অনুকূলে না থাকায় ইট তৈরির কাজে বিঘœ ঘটছে বলে জানান। তবে সাংবাদিক দেখে পাঁজা মালিকরা ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হলে অনেকের দিয়ে সুপারিশ করে পত্রিকায় না লেখার অনুরোধ জানান। এব্যাপারে পরিবেশ রক্ষার্থে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলাবাসী।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com