,

বুড়িচংয়ে ৭ম শ্রেনীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলো পুলিশ

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে দেবপুর ফাঁড়ী পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইকবাল হোসেন নামের এক প্রবাসীর সাথে বিয়ের কথা ছিল ওই স্কুল ছাত্রীর।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর গ্রামের
ঈদগাহ পার্শ্ববর্তী মফিজুল ইসলামের মেয়ে’র সাথে দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের খোরশেদ আলমের ছেলে প্রবাস ফেরৎ যুবক ইকবাল হোসেন (২২) এর বিবাহের দিন ধার্য্য ছিল। এ বিবাহ উপলক্ষে স্কুল ছাত্রীর বাবা বাড়ীতে আয়োজন সম্পন্ন করেন। এ খবরে গতকাল বিকেল সাড়ে ৫ টায় বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই শাহাদাত হোসেন, এ.এস.আই ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা সহ মেয়ের বাড়ীতে হাজির হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়ের বাবা পালিয়ে যায়। পরে পুলিশ মেয়ের জন্ম নিবন্ধন ও স্কুলের কাগজপত্র যাচাই করে মেয়েটিকে অপ্রাপ্ত বয়স্কা দেখতে পায়। এসময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতে বিয়ের কাজ বন্ধ করে দেয় এবং গোপনে বিয়ে না দেয়ার মুচলেকা আদায় করেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com