,

অভিনয় যার চলার সাথী অভিনয় যার স্বপ্ন : ঝর্ণা ইসলাম

ProTv Bangla :-মডেল ও অভিনেত্রী ঝর্ণা ইসলাম। ২০০৭ সালে মঞ্চ নাটক ‘পাখি’র মাধ্যমে অভিনয় জগতে তার পথ চলা শুরু। এরপর বেশ কিছু নাটক ও সিনেমায় কাজ করেছেন, এখনো সমানতালে করছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের বাসাবোতে পরিবারের সঙ্গে থাকেন এ অভিনেত্রী। বাবা (মৃত) বীর মুক্তিযোদ্ধা। বর্তমান কাজ ও আগামী পথচলা নিয়ে এ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার।

রিপোর্টার: মডেল হয়ে ওঠার পেছনের গল্প ও আপনার বেড়ে ওঠা নিয়ে জানতে চাই?
ঝর্ণা ইসলাম: ছোটবেলা থেকে ঢাকাতেই আমার বেড়ে ওঠা। আমার অভিনয় জীবনের গল্পটা হচ্ছে, আমার বোনের ছেলে-মেয়েদের শিশু একাডেমিতে নিয়ে যেতাম। ওখান থেকে দিনে দিনে অভিনয়ের দিকে আমার আগ্রহ সৃষ্টি হয়। পরে একটা থিয়েটারে ভর্তি হয়ে মঞ্চ নাটকের মাধ্যমে আমি অভিনয় জগতে পথ চলা শুরু করি। ইতোমধ্যে ১৫টিরও বেশি নাটক ও ৩টি ছবিতে কাজ করেছি।

রিপোর্টার: অভিনয় নিয়ে আপনার আগামী পরিকল্পনা কী?
ঝর্ণা ইসলাম: আমি অভিনয়কে ভালোবাসি। এই অভিনয়ের মাধ্যমেই আমার ক্যারিয়ারকে গড়ে তুলতে চাই। এক কথায় আমি অভিনয় জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

রিপোর্টার: আপনার প্রথম অভিনয় সম্পর্কে কিছু বলুন?
ঝর্ণা ইসলাম: প্রথম অভিনয়ে আমি অনেক আনন্দিত ছিলাম। ২০০৮ সালে ‘মৈত্রি থিয়েটারে’ আমি অভিনয় শুরু করি। এখনও সেখানে আছি। বিশেষ করে কালনাগীনি, ইশ্বরাখি নাটক ও আজকের সমাজ ছবিতে আমার পারফরমেন্সের জন্য প্রসংশিত হয়েছি। মূলত আমি নাটকেই কাজ করতে চাই। ফিল্ম এ কাজ করার ইচ্ছে আমার তেমনটা নেই।

রিপোর্টার: দেশের বর্তমান অভিনয় জগত নিয়ে কী বলবেন?
ঝর্ণা ইসলাম: আমি মনে করি দেশের অভিনয় জগতের ভবিষ্যৎ অনেক ভালো। এখন কাজের অনেক মাধ্যম তৈরি হয়েছে। আর নতুন নতুন মডেল আসছেন। এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে।

রিপোর্টার: পাইরেসি বন্ধে করণীয় কি বলে মনে করেন?
ঝর্ণা ইসলাম: আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। নির্দিষ্টভাবে বলা যাবে না যে, কী করে বন্ধ করা যায়।

রিপোর্টার: আপনার আইডল কে?
ঝর্ণা ইসলাম: আইডল বলতে গেলে অনেকেই আছেন আমার পছন্দের তালিকায়। তার মধ্যে অন্যতম সালমান শাহ্ ও শাবনূর আপু।

রিপোর্টার: নতুনদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে?
ঝর্ণা ইসলাম: আমি বলতে চাই, অভিনয় শিখে অভিনয় করতে আসুন। আমার প্রথম কথা হচ্ছে আগে কাজ শিখুন তারপর আসুন।

রিপোর্টার: আপনার ছোট বেলার মজার গল্প একটু শুনতে চাচ্ছি।
ঝর্ণা ইসলাম: আমি অনেক দুষ্টু ছিলাম। বাবা-মায়ের হাতে অনেক মার খেয়েছি। পরিবারের কাছে আমার নামে প্রতিনিয়ত নালিশ আসতো।

রিপোর্টার: অবসর সময়ে কী করতে ভালোবাসেন?
ঝর্ণা ইসলাম: অবসর সময়ে খুব ঘোরা-ফেরা করতে পছন্দ করি।

রিপোর্টার: ধন্যবাদ, ভালো থাকবেন।
ঝর্ণা ইসলাম: আপনাকে ও ProTv Bangla কে আন্তরিক ধন্যবাদ।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com