চলচ্চিত্রে অল্প সময়ে বেশ আলোচনায় এসেছেন নুসরাত ফারিয়া। এ পর্যন্ত ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ নামের ছবিগুলো মুক্তি পেয়েছে তার। এসব ছবির মধ্যে দুটি ছবিতেই তার নায়ক হিসেবে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা জিৎ। এবার ভারতের পরিচালক অশোক পতির নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। আর এ ছবিতেও ফারিয়ার বিপরীতে থাকছেন কলকাতার অভিনেতা জিৎ। ছবির নাম ‘ইন্সপেক্টর নটি.কে’। ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। বলতে গেলে এক কথায় এবারের ছবিতে আসামি খুঁজবেন ও তাদেরকে ধরপাকড় করবেন তিনি। নতুন ছবির প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, এ ছবির গল্পটা দারুণ। আর আমার ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকি’র পরিচালক ছিলেন অশোক পতি। ওঁর সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো। তাই প্রস্তাব পাওয়ার পরই এক কথায় রাজি হয়ে যাই। ১৭ই আগস্ট থেকে নতুন এ ছবির শুটিং শুরু হবে। ছবির শুটিং হবে ইতালিতে। তাই এবারের ঈদে দেশে থাকা হচ্ছে না। এ ছবিতে পুলিশের চরিত্রে দেখা যাবে আমাকে। এবারই প্রথম এ ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। এটা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য নয়া চমক। গত বুধবার নতুন এ ছবির মহরত ভারতে হয়েছে। এ ছবিটি প্রযোজনা করছে জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস ও ওয়ালজেন মিডিয়া। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। ইতালি ছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় হবে ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবির শুটিং। প্রসঙ্গত, গত রমজানের ঈদে জিৎ-ফারিয়ার ‘বস টু’ ছবিটি বাংলাদেশ ও ভারতে ভালো ব্যবসা করে। ‘বস টু’ ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও ভারতের পরিচালক বাবা যাদব। যৌথ প্রযোজনার এ ছবিতে দ্বিতীয়বারের মতো জিতের বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া। এর আগে গত ঈদে জিতের বিপরীতে ‘বাদশা’ ছবিতে অভিনয় করেন ফারিয়া। গত বছরের ঈদে এ ছবিটি মুক্তির পর বেশ সফলতা পায়। জিৎও ‘বস টু’ ছবির প্রচারণায় বাংলাদেশে এসে ফারিয়ার অভিনয় নিয়ে বেশ প্রশংসা করেন। মূলত তখনই তিনি ফারিয়ার সঙ্গে নতুন ছবিতে আবারো কাজের বিষয়ে ইঙ্গিত দেন। আর সেটার ফলাফলেই আসছে তাদের নতুন ছবি ‘ইন্সপেক্টর নটি.কে’।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ‘খাঁচা’ দেখতে গিয়ে টিকিট পাননি জয়া
- » বাবার জন্য ফের দোয়া চাইলেন ডিপজল কন্যা ওলিজা
- » সরিয়ে ফেলা হয়েছে কুসুম শিকদারের ‘নেশা’
- » ‘নেশা’ নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার
- » বড়-পর্দায় পা রাখলেন অভিনেত্রী শেহরীন
- » অভিনয় যার চলার সাথী অভিনয় যার স্বপ্ন : ঝর্ণা ইসলাম
- » চিরনিদ্রায় নায়করাজ রাজ্জাক
- » অতি খোলামেলা পোশাকে ছবি, ইনস্টাগ্রামে থেকে সরতে হল মডেলকে
- » শাকিব মিম সিঙ্গাপুরে
- » তানিয়ার ছায়ায় নোবেল










Leave a Reply