,

তানিয়ার ছায়ায় নোবেল

এখন অভিনয়টা আগের চেয়ে কমই করেন তানিয়া আহমেদ। মাঝে মাঝে পরিচালনার কাজ দিয়ে দর্শকদের চমকে দেন এই খ্যাতনামা মডেল ও অভিনেত্রী। কিন্তু তার বন্ধু নোবেল এই কাজে নেই। তিনি আগের মতোই বিজ্ঞাপনচিত্র ও নাটকে কাজ করছেন সময় সুযোগ বুঝে। তবে এবারই প্রথমবারের মতো তানিয়া আহমেদের পরিচালনায় একটি নাটকে অভিনয় করছেন নোবেল। বিপাশা হায়াতের রচনায় গতকাল থেকে ‘ছায়া’ শিরোনামের এই নাটকের শুটিং শুরু হয়েছে। যখন একজন মানুষ চলে যায়, তখন কোনো না কোনোভাবে তার ‘ছায়া’ আমাদের চারপাশে থেকে যায়। এই বিষয়টিকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায়। নোবেলকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করে আসছি। কিন্তু নোবেল যেহেতু আমার বন্ধু এবং তার অবস্থানটা অনেক উঁচুতে। সে কারণে নোবেলকে নিয়ে কাজ করার জন্য আমি এতোদিন তৈরী ছিলাম না। এই সময়ে এসে আমার মনে হয়েছে যে, এখন নোবেলকে নিয়ে আমি একটি নাটক নির্মাণ করতে পারি। নোবেলকে গল্প শুনানোর পর তার ভালো লেগেছে এবং অবশেষে আমরা দুই বন্ধু একসঙ্গে কাজ করছি। নোবেল আমার খুব ভালো একজন বন্ধু। দুই বন্ধুর এই কাজটি আশা করছি অনেক ভালো হবে।’ নোবেল বলেন, ‘নাটকে আমি খুব কম কাজ করি। আমার অফিস নিয়েই আমাকে খুব ব্যস্ত থাকতে হয়। তবে বিপাশা হায়াতের লেখা ছায়া গল্পের বিষয়বস্তু আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া নাটকটি যেহেতু আমার বন্ধুই নির্মাণ করছে, তাই বেশ আগ্রহ নিয়েই কাজটি করছি। দুই বন্ধু একসঙ্গে কাজ করছি, গল্প করছি, কখনো কখনো ফিরে যাচ্ছি ফেলে আসা দিনে। বেশ ভালো লাগছে। আশা করছি নাটকটি দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে।’ তানিয়া আহমেদ আরও জানান, আসছে ঈদে চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।

প্রসঙ্গত, আফজাল হোসেনের পরিচালনায় এইচআরসি’র বিজ্ঞাপনচিত্রে নোবেল ও তানিয়া আহমেদ প্রথম একসঙ্গে কাজ করেন। তাদের অভিনীত একমাত্র নাটক হচ্ছে রায়হান খান নির্দেশিত ‘নীরবে তিন মিনিট’। এবারের ঈদে নোবেল অভিনীত একমাত্র নতুন নাটক হচ্ছে ‘ছায়া’। তবে গত বছরের শেষপ্রান্তে হিমেল আশরাফের নির্দেশনায় ‘হ্যালো আর জে’ নাটকে অভিনয় করেছিলেন তিনি, যা আগামী ঈদুল আযহার অনুষ্ঠানমালায় প্রচার হবে। এদিকে তানিয়া আহমেদ সম্প্রতি শেষ করেছেন ‘মধ্য দুপুর’ নাটকের কাজ। চলতি মাসের শেষ দিকে তিনি নির্মাণ করবেন ‘তুমি আমি পাশাপাশি’ শিরোনামের একটি নাটক।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com