ProTv Bangla : মামলা দায়েরের পর অবশেষে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছেঅভিনেত্রী কুসুম শিকদারের কণ্ঠে ধারণ করা গান ‘নেশা’।১৭ সেপ্টেম্বর মিউজিক ভিডিওর নামে পর্নোগ্রাফির অভিযোগে অভিনেত্রী কুসুম শিকদারসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান।আদালত মামলাটি গ্রহণ করে একই দিন রমনা থানাকে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন।গত ৩ আগস্ট ‘বঙ্গ’ নামের একটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল ‘বঙ্গবিডি’ থেকে অভিনেত্রী কুসুম শিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায়।মুক্তির পর থেকে ভিডিওতে কুসুম শিকদারের খোলামেলা ও আবেদনময়ী উপস্থিতি নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জোর সমালোচনা শুরু হয়। পরে ১৩ আগস্ট গানটির সব বৈধ-অবৈধ ভিডিও ও টিজার ইউটিউব থেকে সরানোর জন্য বাদীর পক্ষের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব আইনি নোটিশ দেন।তারপরও গানটি না সরানোয় এর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ ধারায় মামলা হয়। অবশেষে গানটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলে প্রযোজনা প্রতিষ্ঠান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ‘খাঁচা’ দেখতে গিয়ে টিকিট পাননি জয়া
- » বাবার জন্য ফের দোয়া চাইলেন ডিপজল কন্যা ওলিজা
- » ‘নেশা’ নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার
- » বড়-পর্দায় পা রাখলেন অভিনেত্রী শেহরীন
- » অভিনয় যার চলার সাথী অভিনয় যার স্বপ্ন : ঝর্ণা ইসলাম
- » চিরনিদ্রায় নায়করাজ রাজ্জাক
- » অতি খোলামেলা পোশাকে ছবি, ইনস্টাগ্রামে থেকে সরতে হল মডেলকে
- » শাকিব মিম সিঙ্গাপুরে
- » নুসরাত ফারিয়ার নয়া চমক
- » তানিয়ার ছায়ায় নোবেল










Leave a Reply