মোঃ সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে পাচঁ কেজি গাজাঁসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার বাঙ্গরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো: নূরুল ইসলাম (লেংড়্যা নুরু)(৬২) ও কবির মিয়ার স্ত্রী কোহিনুর বেগম।
শনিবার রাত ৮টায় উপজেলার বাঙ্গরা বাজার এলাকার মা-বাবা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজারে একটি মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বাজারের মা-বাবা কমিউনিটি সেন্টারের সামনের সড়কে চেকপুষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও ব্যাক্তিদের তল্লাসি চালিয়ে ৫ কেজি গাজাঁসহ তাদের আটক করে পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার (ওসি) মনোয়ার হোসেন জানান, আটককৃতদেও বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » লাকসাম যেনো মুজিবনগরে রুপান্তরিত।
- » মহেশখালীর কালারমারছড়ায় ৫টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই
- » কক্সবাজারের পথে খালেদা জিয়া, পথে পথে উষ্ণ অভ্যর্থনা
- » বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা
- » চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানের সাথে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের মতবিনিময়
- » ভোগান্তির আরেকনাম বিদ্যুতের প্রিপেইড মিটার
- » নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২০
- » বন্দরে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- » ফেনীতে তিন বেকারীকে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড
- » লাকসাম কান্দিরপাড় ইউপি আওয়ামীলীগ কর্মী সভা।










Leave a Reply