,

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানের সাথে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের মতবিনিময়

ProTv Bangla News : বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অভিজিৎ দে রিপন এর নেতৃত্বে ১২ অক্টোবর বিকাল ২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নব-নিযুক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। এ সময় মতবিনিময়কালে নব-নিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। দেশের সকল মানুষ এখন স্বাস্থ্যসেবার আওতায় এসেছে। সরকারের পক্ষে একা স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে সকল পেশাজীবী সংগঠনকে এবং বিশেষ করে মাঠ পর্যায়ের চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এ সময় মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স.ম. জিয়াউর রহমান, সংগঠনের সহ-সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, অর্থ সম্পাদক হারুন উর রশিদ, প্রচার সম্পাদক বেলাল হোসেন উদয়ন, দপ্তর সম্পাদক কানু দাশ, অফিস কর্মকর্তা আবদুস ছালাম আজাদ। এ সময় নেতৃবৃন্দরা নব-নিযুক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নানকে চট্টগ্রাম বিভাগে যোগদান করায় সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com