,

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা

ProTv Bangla News : মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে, আজকের প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ ও বিশে^র নেতৃত্ব দেবে। বিশে^র নানা চ্যালেঞ্জকে মোকাবেলা করে প্রজন্মের মেধাবীরাই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মেধাবী প্রজন্মরাই অগ্রণী ভূমিকা পালন করবে। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকনাফ উপজেলাধীন হারিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

জাতীয় স্বেচ্ছাসেবী ও বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে উদ্বুদ্ধকরন অনুষ্ঠান বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা গত ১১ অক্টোবর বুধবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলাধীন হারিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের কার্যকরী সদস্য ও টেকনাফ শাখার আহ্বায়ক দলিলুর রহমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হারিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সমাজকল্যাণ সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মুসলিম এইড এর প্রোগ্রাম অর্গানাইজার রেজাউল করিম, হারিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক মুবিনুল হক সিকদার, সিটিজি পোস্ট ডটকমের উখিয়া প্রতিনিধি শ.ম. গফুর, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি ফিরোজ খান। সভায় মুখ্য আলোচক ছিলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা স.ম. জিয়াউর রহমান। সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মোঃ জয়নুল আবেদীন বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর জন্ম ও বাংলাদেশের জন্ম এক এবং অভিন্ন। বাঙালির ইতিহাস আর বঙ্গবন্ধুর ইতিহাস একসূত্রে গাঁথা। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। সংগঠনের সদস্য সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, আবদুল মান্নান, নারীনেত্রী হেনা আকতার, যুবলীগ নেতা আবদুল মান্নান, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম নুরু, শেখ আব্দুল্লাহ শেখাব, মাওলানা মাহবুবুর রহমান, স্বপন চৌধুরী, মানিক চন্দ্র লাল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি টেকনাফ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com