,

লাকসাম যেনো মুজিবনগরে রুপান্তরিত।

কুমিল্লা জেলা প্রতিনিধি:- কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। এই স্লোগান টি যেন শুধুমাত্র লাকসামের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। যা দৃশ্যমান ২৫ ই নভেম্বর শনিবার লাকসাম পাইলট মডেল স্কুল মাঠ থেকে শুরু করে সারা লাকসাম শহর জুড়ে। লক্ষ করা যায় বর্তমান ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের উপচে পড়া ভিড়।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন কে ইউনেস্কোর “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার ” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে এক শোভা যাত্রার আয়োজন করেন লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।লাকসাম উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্ধোগে এই বিশাল শোভা যাত্রায় অংশ গ্রহন করেন এবং শোভা যাত্রার নেতৃত্ব দেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড, ইউনুস ভুইঞা।শোভা যাত্রায় অংশগ্রহণ করেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান যুবকদের অহংকার মহব্বত আলী, মনিরুল ইসলাম রতন, এড.রফিকুল ইসলাম হীরা, ছাত্রলীগ সভাপতি শিহাব খান সহ উপস্থিত ছিলেন ১ নং বাকই দঃ ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, ৩ নং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শামীম সহ আরো অনেকেই।শোভা যাত্রায় অংশগ্রহণ করেন, লাকসাম পৌরসভা, পৌরসভা ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড এবং পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ১ নং বাকই দঃ ইউপি, ৩নং কান্দিরপাড় ইউপি, ৪ নং গোবিন্দপুর ইউপি,৫ নং উত্তরদা ইউপি, ৬ নং আজগরা ইউপি, ৭ নং লাকসাম পূর্ব ইউপি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) লাকসাম, ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম মডেল কলেজ,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ লাকসাম উপজেলা শাখা, ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা।সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদারের সুস্থতার জন্য ও দোয়া চাওয়া হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ, ওসি তদন্ত, জিআরপি থানা অফিসার ইনচার্জ স্বপন কান্তি বড়ুয়া সহ লাকসাম থানা পুলিশের সকল সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় দারুন ভুমিকা রাখেন পুলিশ সদস্যরা ও প্রশংসিত হলেন সার্কেল এএসপি লাকসাম মোঃ নাজমুল ইসলাম।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com