,

আ.লীগ-বিএনপি থেকে ৪, জাপার ২, ওয়ার্কার্স পার্টির একক প্রার্থী

যশোর জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা নিয়ে যশোর-৪ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা থেকে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর ছড়াছড়ি। এ আসনে বিএনপি ও আ.লীগের ৪ জন করে, জাতীয় পার্টির ২, ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থীর নাম শোনা যায়।যশোর-৪ আসনের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বর্তমানে ৩ লাখ ৫২ হাজার ৯২ জন ভোটার রয়েছেন। বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান সিকদার জানান, এই উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লাখ ৬৩ হাজার ১৭৯ জন ভোটার রয়েছেন। অভয়নগর উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ জানান, অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লাখ ৮৮ হাজার ৯১৩ জন ভোটার রয়েছেন।এ আসনে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে বহুসংখ্যক প্রার্থীর নাম এলাকার ভোটারদের মধ্যে উচ্চারিত হচ্ছে। আওয়ামী লীগের বর্তমার সংসদ সদস্য বাবু রনজিৎ কুমার রায় ছাড়াও আরও ৩ প্রার্থীর নাম শোনা যায়। এরা হলেন বাঘাপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল ইসলাম কাজল, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল।
প্রধান বিরোধী দল বিএনপির পক্ষে এই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অভয়নগর উপজেলার বিএনপি নেতা মতিয়ার রহমান ফারাজী, কেন্দ্রীয় বিএনপির সদস্য বাঘারপাড়া উপজেলা বিএনপিনেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী (বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত), অভয়নগর উপজেলা বিএনপির যুবদলের সাবেক সভাপতি মশিয়ার রহমান মশিসহ ৪ প্রার্থী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।জাতীয় পার্টির ২ প্রার্থী বাঘারপাড়া উপজেলা থেকে অ্যাডভোকেট জহিরুল হক ও অভয়নগর উপজেলা জাতীয় পার্টির নব্য সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত কর্নেল সাব্বির আহমেদ। এ আসনে জাপা থেকে কর্নেল সাব্বির আহমেদ প্রার্থী হিসেবে চূড়ান্ত বলে এলাকাবাসীদের মধ্যে জোর আলোচনা রয়েছে। ওয়ার্কার্স পার্টি থেকে পলিট ব্যুরোর সদস্য যশোর জেলা ওয়ার্কার্স পার্টির নেতা ইকবাল কবির জাহিদের নাম ভোটারদের আলোচনায় স্থান পাচ্ছেন।দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভাসহ গ্রামগঞ্জের হাট-বাজার এবং চায়ের দোকানগুলোতে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। প্রধান বিরোধী দল বিএনপি চার দলীয় ঐক্য জোট তথা ২০ দলীয় জোটের মধ্যে আসন ভাগাভাগি হলেও বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব হোসেন, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান বিএনপির বহিষ্কৃত নেতা আবু তাহের সিদ্দিকীর মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি বাবু রনজিৎ কুমার রায়, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব এর মধ্যে একজনকে প্রার্থী হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভোটারগণ জানিয়েছেন।এলাকায় একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচনি আমেজ শুরু হয়েছে দুটি উপজেলার গ্রাগঞ্জের হাট-বাজার ও চায়ের দোকানগুলিতে। কোন দল থেকে এখন চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন যশোর-৪ আসনে এটি দেখার জন্য প্রত্যাশায় রয়েছেন ভোটারগণ।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com