মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ অস্থির চালের বাজারের মধ্যেও আগাম ধানে এবার হাঁসি ফুটেছে পঞ্চগড়ের কৃষকদের মুখে। আগাম জাতের ধানে ভাল ফলন ও বাজারে ভাল দাম পাওয়ার পাশাপাশি অভাবের দিনে কৃষকের খাবারের জোগান হচ্ছে। জেলার বিস্তীর্ণ এলাকায় কৃষকরা এখন আগাম ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পঞ্চগড়ের সদর, আটোয়ারী, বোদা. দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় এবার বিভিন্ন আগাম জাতের আমন ধানের চাষ হয়েছে। অন্যদের ধানের শীষ বের না হলেও আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু করেছেন এ জেলার কৃষকরা। বাজার দর ভালো থাকায় ধানের ভালো ফলন পাওয়ার পাশাপাশি অভাবের দিনে খাবারের জোগান হচ্ছে কৃষকদের। সেই সাথে আগাম আমন উত্তোলনের পর নতুন ফসলের জন্য জমি তৈরি করতে পারবেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় এবার সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান চাষ করা হয়েছে। বিনা-৭, ব্রি-ধান ৩৩, ব্রি-ধান ৫৬, ব্রি-ধান ৬২, ব্রি-ধান ৭১, ব্রি-ধান ৭২ ও কমল স্বর্ণ নামের স্থানীয় একটি জাতের ধান চাষ করেছেন কৃষকরা। আগাম জাতের ধানের ধান জুনের প্রথম সপ্তাহে রোপন শুরু হয় তা ১২০ দিনের মধ্যে উত্তোলন করা যায়। বিঘা প্রতি খরচ হয় মাত্র ৪/৫ হাজার টাকা। অক্টোবরের প্রথম সপ্তাহেই উত্তোলন শুরু হয় আগাম জাতের আমন ধান। বিঘা প্রতি ধান হয় ১৬ থেকে ২০ মণ। বর্তমানে ধানের বাজার ভালো থাকায় তা কর্তনের সাথে সাথেই কৃষকরা মণ প্রতি ৯০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি করতে পারছেন। এতে কম সময়ে, কম খরচে বেশি মুনাফা হচ্ছে কৃষকদের। এছাড়া, একই জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন করা যাচ্ছে। তাই আগাম আমনের সোনালী ধানে চালের অস্থির বাজারেও স্বস্তির হাঁসি ফুটেছে কৃষকদের মুখে। বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সদারপাড়া এলাকার ইছাহাক ইসলাম জানান, আগাম ধানে অনেক সুবিধা। এ সময় বাজারে ধানের দাম ভালো থাকে। সেই সাথে ঘরে খাবারের জোগান হয়। আবার ধানের নতুন খড় গরুর খাবার হয়। ঝলইশালশিরি এলাকার কৃষক দেলোয়ার বলেন, আমি এবার এক একর জমিতে আগাম আমন ধান চাষ করেছি। বিঘা প্রতি আমার ধান হয়েছে ১৫ থেকে ২০ মণ। বাজারে দাম ভালো থাকায় বিক্রি করে দিয়েছি। এখন ওই জমিতে আবার শরিষা চাষ করবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুল হক জানান, আমরা কৃষকদের আগাম জাতের আমন ধান চাষ করার পরামর্শ দিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক কৃষকরা আগাম জাতের ধান চাষ করে লাভবান হয়েছেন। বাজারে ভালো দাম পাওয়ার পাশাপাশি একই জমিতে চারটি পর্যন্ত ফসল চাষ করতে পারছেন তারা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন খালেদা জিয়া
- » এমপি ফারুক ফের প্রমাণ করলেন কেনো তাঁর বিকল্প নাই
- » জনগণ মুক্তি চায়; পরিবর্তন চায় : দেশনেত্রী বেগম খালেদা জিয়া
- » এবার মধ্যবর্তি নির্বাচনে ভারতের চাপঃ উৎফুল্ল বিএনপি, দিশাহারা আওয়ামী লীগ !
- » ২০ শে নভেম্বরকে ঘিরে যে টার্গেট নিলো বিএনপি
- » পঞ্চগড়ের বোদায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ৫ আসামি গ্রেফতার
- » পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার ওসির অপসারণ দাবি
- » তানোরে নেতা তৈরির কারখানা !
- » খালেদা জিয়া ফিরছেন ১৮ অক্টোবর
- » বিএনপির সঙ্গে সংলাপে ইসি। অসুস্হ শরীর নিয়েও উপস্থিত জননেতা তরিকুল ইসলাম।










Leave a Reply