,

এমপি ফারুক ফের প্রমাণ করলেন কেনো তাঁর বিকল্প নাই

আলিফ হোসেন,তানোর: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরী ফের প্রমাণ করলেন আওয়ামী লীগের রাজনীতিতে কোনো তাঁর কোনো বিকল্প নাই। চলতি বছরের ২৩ নভেম্বর বৃহ¯প্রতিবার মুন্ডুমালা ফজর আলী মোল্লা কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কাঁমারগা ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দীন প্রামানিক, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কাঁমারগা ইউপি আওয়ামী লীগ সভাপতি ফজলে রাব্বী ফরহাদ, সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু, ইউপি সদস্য আবু সাঈদ, ছাত্রলীগ নেতা মোর্শেদুল মোমেনিন রিয়াদ, ফয়সাল সরকার অমি, তানভির রেজা, জাহাঙ্গির আলম ও এনামুল হক রেনুল প্রমূখ। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এমপি ওমর ফারুক চৌধূরীকে আমনুরা থেকে মুন্ডুমালা খেলার মাঠে নিয়ে আসেন। ওদিকে এমপি ফারুক চৌধূরীর আগমণের খবরে খেলার মাঠে মানুষের ঢল নামে ও মাঠ সংলগ্ন এলাকা রীতিমতো জনসুমুদ্রে পরিণত হয়। অথচ কৃষি প্রধান এলাকা হিসেবে এখন আলু রোপণ ও ধানকাটার ভরা মৌসুম চলছে মানুষের হাতে ফুসরতের কোনো সময় নাই। কিšত্ত তার পরেও এমপি ফারুকের আগমণে মানুষের এমন নজর কাড়া উপস্থিতিতে রীতিমতো আয়োজক কমিটি ও আওয়ামী লীগ বিরোধীরা হতবাক। আর এই জনসুমুদ্রের মাধ্যমে এমপি ফারুক আবারো প্রমান করলেন কোনো তাকে গণমানুষের নেতা বলা হয় ও আওয়ামী লীগের রাজনীতিতে কোনো তাঁর বিকল্প নাই।
জানা গেছে, এমপির ফারুকের আগমণে সব শ্রেণী-পেশার মানুষের ঢল দেখে এমপি বিরোধীদের ঘুম ভেঙ্গেছে। এমপি বিরোধীরা তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা করেও যখন তৃণমূলের কাছে থেকে তেমন কোনো সাড়া পেতে ও মানুষের সমাগম ঘটাতে চরম ব্যর্থ হয়েছে, ঠিক একই সময়ে এমপি ফারুকের এমন জনসমর্থন বা জনপ্রিয়তা দেখে এবার তারা রণেভঙ্গ দিয়েছে। এতে এমপিবিরোধী শিবিরে নেমে এসেছে অমবশ্যার ঘোর অন্ধকার তাদের ও অনুসারিদের চোখেমূখে ফুটে উঠেছে হতাশার চিত্র। এমপিবিরোধীরা নানা ষড়যন্ত্র, অপপ্রচার, অপতৎপরতা ও সংগঠনবিরোধী নানা কর্মকান্ড করেও এমপি ফারুকের জনপ্রিয়তার কাছে হার মানতে বাধ্য হয়েছে। রাজনৈতিক অঙ্গনে প্রবীণ-ত্যাগী-নিবেদিতপ্রাণ, কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে এমপি ফারুক চৌধূরীর এখানো পচ্ছন্দের শীর্ষে রয়েছে। এমপিবিরোধী এসব অপতৎপরতার কারণে তৃণমূল তাদের ওপর ক্ষুব্ধ হয়ে এমপি মূখী হওয়ায় তৃণমূলে এমপির জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। এমনকি তৃণমূলের যেসব নেতা ও কর্মী-সমর্থকগণ নানা কারণে নিস্ক্রীয় ছিল এমপিবিরোধীদের এসব অপতৎপরতায় তারাও ক্ষুব্ধ হয়ে এমপিমূখী হয়েছে। তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে এমপির কাছে দাবি করেছে তারাও দেথতে চাই এমপিবিরোধীরা কি এমন করতে পারে তাদের শেষ দেখতে চাই। আর তৃণমূলের এমন বিক্ষুব্ধ অবস্থান টের পেয়ে ইতমধ্যে মনোনয়ন প্রত্যাশী বগি নেতারা রাজনীতির মাঠ থেকে রাতারাতি উধাও হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের কাছে এমপিবিরোধীদের গণধাওয়া খাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com