,

কুষ্টিয়া দৌলতপুর এর মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান মধ্যপাড়া গ্রামে এক এস এস সি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে

রফিকুল ইসলাম :  কুষ্টিয়া দৌলতপুর এর মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান মধ্যপাড়া গ্রামে এক এস এস সি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে ।জানা গেছে, শনিবার ভোরে স্কুল ছাত্রীর ঘরে আমিন নামে এক যুবক জোর পূর্বক প্রবেশ করে এবং হাসুয়া দিয়ে কেটে ফেলার ভয় দেখায় ধর্ষনের চেষ্টা করে, মেয়েটি চিৎকার করলে হাসুয়া দিয়ে কোপ দেয়, বাঁচার জন্য হাতদিয়ে ঠেকাতে গেলে মেয়েটির হাত কেটে যায়, এলাকাবাসী এগিয়ে আসলে আমিন পালিয়ে যায়। এলাকাবাসী জানায় শনিবার ভোরে স্কুল ছাত্রীর মা অসুস্থতার কারনে রাজশাহী চিকিৎসায় জন্য বের হয়ে যায়, সেই সুযোগে একই গ্রামের ইহান মন্ডলের লম্পট ছেলে, দুই সন্তানের জনক আমিন (৩২) তাদের বাড়িতে প্রবেশ করে এবং স্কুল ছাত্রীকে একা পয়ে জোর করে ঘরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করে, তখন স্কুল ছাত্রী চিৎকার শুরু করে এবং আমিন তার হাতে থাকা হাসুয়া দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ইউ পি সদস্য জানান ঘটনাটা সত্য, এলাকাবাসী অনেকে দেখেছে। স্কুল ছাত্রীর পিতা জানান আমি গরিব মানুষ, আমার মেয়ের উপর এমন অত্যাচারের সুষ্ঠ বিচার চাই। এই বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com