,

কালিগঞ্জে ভিডিসি কমিটির উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ

আব্দুল কাদের (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামের সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম
শ্রেনী ছাত্র-ছাত্রীদের মাঝে ভিডিসি কমিটির উদ্যোগে আজ শনিবার ১০টায় পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মুকুন্দমধুসুদনপুর সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপীনাথ পালের সভাপতিত্বে এবং ভিডিসি কমিটির সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পির স ালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫ম শ্রেনীর ২৫জন ছাত্র-ছাত্রীর হাতে পুরষ্কার তুলে দেন বিষ্ণুপুর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লাইলী পারভীন, ভিডিসি উপজেলা সভাপতি সোমনাথ পাল, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা রাসেল আহম্মেদ, বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারকনাথ গাইন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে খাতা, কলম, রোলার পুরষ্কার হিসাবে তুলে দেওয়া হয়।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com