মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ সারা দেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে বোদা থানা চত্বর থেকে একটি বণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কমিউনিটি পুলিশিং বোদা উপজেলা ও পৌর শাখার সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা চত্বরে গিয়ে শেষ হয় । র্যালি শেষে বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। এ সময় বোদা থানার ওসি(তদন্ত) মোঃ আবু সায়েম, সেকেন্ট অফিসার দীন মোহাম্মদ, এসআই আনিছুর রহমান, হাফিজ, হারেজ প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি/সম্পাদক সহ সকল সদস্য, থানার সকল কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সূধীজনরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply