,

৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা

মোঃ লিহাজ উদ্দীন মানিক,প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর
রহমানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেষ্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’
স্বীকৃতি পাওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকালে আনন্দ
শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি জেলা পরিষদ চত্তর
থেকে বের হয়ে জেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলার
সরকারি কর্মকর্তা, বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী,
জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ আনন্দ
শোভাযাত্রায় অংশ নেয়। বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ মাইকে প্রচারসহ বাধ্যযন্ত্রের
তালে-তালে নেচে আনন্দ উল্লাস করে অংশগ্রহনকারী মানুষজন। শোভাযাত্রা শেষে
জেলা প্রশাসকের কার্যালয়েল সামনে জেলা প্রশাসক অমলকৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে
বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার শাহাদত স¤্রাট, জেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com