,

বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

ProTv Bangla News :- পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৯৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে বড় দুই দলের ৪ জনসহ মোট ৫ জন, কাউন্সিলর পদে ৬৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৫ জন রয়েছেন।মেয়র প্রার্থীদের মধ্যে বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা আওয়ামী লীগ মনোনীত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হকিকুল ইসলাম বিএনপি মনোনীত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম আখতার হোসেন হাসান স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।সোমবার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে প্রার্থীরা এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ও ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ২০৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৭০২ জন।২০০১ সালে বোদা উপজেলা সদরকে পৌরসভা ঘোষণার পর পাশের আটোয়ারী উপজেলার সাতখামার ও কুরুলিয়া মৌজাকে বোদা পৌরসভার আওতাভুক্ত করা হয়। পরে দুইবার নির্বাচনী তফসিল ঘোষণার পরও সীমানা সংক্রান্ত জটিলতায় স্থগিত হয়ে যায় নির্বাচন। এর পর থেকে প্রশাসক দিয়েই চলছিল এই পৌরসভা। অবশেষে ১৭ বছর পর আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বোদা পৌরসভার নির্বাচন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com