,

বোদায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ সারা দেশের ন্যায় পঞ্চগড়ের বোদায় গতকাল শনিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে বোদা থানা চত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে কমিউনিটি পুলিশিং বোদা উপজেলা ও পৌর শাখার সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা চত্বরে গিয়ে শেষ হয় । র‌্যালি শেষে বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। এ সময় বোদা থানার ওসি(তদন্ত) মোঃ আবু সায়েম, সেকেন্ট অফিসার দীন মোহাম্মদ, এসআই আনিছুর রহমান, হাফিজ, হারেজ প্রমুখ। এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি/সম্পাদক সহ সকল সদস্য, থানার সকল কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সূধীজনরা উপস্থিত ছিলেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com