মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী গোলাপী বেগম (২২) এর ধর্ষন মামলার অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামির তথ্যও ভিত্তিতে গত বুধবার বিকেলে এস আই দীন মোহাম্মদ বোদা উপজেলার ধরধরা রুপনগর পিকনিক স্পট থেকে তাদেরকে আটক করে এবং গত বৃহস্পতিবার ওই আসামিদের আদালতে হস্তান্তর করে। এর আগে সোমবার (১৬/১০/১৭ইং) তারিখে প্রধান আসামি ধর্ষক মোঃ রাশেদুল ইসলাম রতন(২৪)কে আটক করে পুলিশ। বোদা উপজেলার চন্দন বাড়ি খলিফাপুর গ্রামের দরিদ্র কৃষক আমিনুল ইসলামের মেয়ে গোলাপী ও একই উপজেলার পার্শবর্তী পাঁচপীর ইউনিয়নরে কইকুড়ি গ্রামের মৃতঃ আশরাফ আলীর ছেলে রতন। মামলা সুত্রে জানা যায়, প্রায় তিন বছর থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে গোলাপীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রাশেদুল ইসলাম রতন, এক পর্যায়ে বিয়ের কথা বলে তাকে নিয়ে যায় উপজেলা ঝলই শালশিরির ইউনিয়নের রুপনগর পিকনিক স্পটে, সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে। এ বিষয়ে গোলাপির বাবা বাদি হয়ে গত ১৬-১০-১৭ ইং তারিখে ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন বোদা থানায় একটি মামলা দায়ের করেন । বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরল ইসলাম জানান, গোলাপীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছে, মামলার প্রেক্ষিতে অভিুক্ত প্রধান আসামি রাশেদুল ইসলাম রতনসহ সহ আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে , এবং তাদের সকলকে আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিলেন খালেদা জিয়া
- » এমপি ফারুক ফের প্রমাণ করলেন কেনো তাঁর বিকল্প নাই
- » জনগণ মুক্তি চায়; পরিবর্তন চায় : দেশনেত্রী বেগম খালেদা জিয়া
- » এবার মধ্যবর্তি নির্বাচনে ভারতের চাপঃ উৎফুল্ল বিএনপি, দিশাহারা আওয়ামী লীগ !
- » ২০ শে নভেম্বরকে ঘিরে যে টার্গেট নিলো বিএনপি
- » পঞ্চগড়ে আগাম আমনে কৃষকের মুখে হাঁসি
- » পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার ওসির অপসারণ দাবি
- » তানোরে নেতা তৈরির কারখানা !
- » খালেদা জিয়া ফিরছেন ১৮ অক্টোবর
- » বিএনপির সঙ্গে সংলাপে ইসি। অসুস্হ শরীর নিয়েও উপস্থিত জননেতা তরিকুল ইসলাম।










Leave a Reply