,

পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার ওসির অপসারণ দাবি

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ আলোচিত স্কুল ছাত্রী রহিমা আক্তার সোনিয়ার মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের অপসারণ দাবি করেছে গ্রামবাসী। গত বৃহস্পতিবার দুপুরে সোনিয়াদের বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন গ্রামবাসী। সংবাদ সম্মেলনে সোনিয়ার মা পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সোনিয়ার দাদা মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। এ সময় তারা জানান, ঘটনার শুরু থেকে তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র সোনিয়ার পরিবারকে অসহযোগিতা করে আসছেন। স্থানীয়দের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির জন্য ওসি সরেস চন্দ্র উল্টো সোনিয়ার পরিবারকেই দায়ী করেছেন। এছাড়া ঘটনার বিস্তারিত জেনেও ইউডি মামলা দায়ের, যথাসময়ে মামলা না নেয়া, নানা নাটকীয়তার পরে ঘটনার ৪ দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের, ধর্ষণের ভিডিও ফুটেজ উদ্ধার কিংবা রাজন ও আতিকের মোবাইল রেকর্ড উদ্ধারের তৎপরতা না থাকাসহ তেঁতুলিয়া থানার ওসিসহ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে সোনিয়ার পরিবার। সংবাদ সম্মেলনে সোনিয়ার মা সেলিনা বেগম জানান, ঘটনার শুরু থেকেই তেঁতুলিয়া থানার ওসি সরেস চন্দ্র আমাদের অসহযোগিতা করছেন। আমাদের সহযোগিতা করার বদলে উল্টো আসামিদের সহযোগিতা করছেন। আমাদের ধারণা এই ওসি থাকলে আমরা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার পাবো না। তাই আমার মেয়ের ন্যায্য বিচারের স্বার্থে অবিলম্বে ওসির অপসারণ করা হোক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সোনিয়ার বাবা জাহেরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহাবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, আমরা আমাদের মতো করে মামলার তদন্ত পরিচালনা করছি। তবে আমাদের উপর আস্থা না থাকলে অন্য কোনো সংস্থা দিয়েও তদন্ত হতে পারে। সেক্ষেত্রে ওই সংস্থাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে। উল্লেখ্য, ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ড বয় মনসুর আলম রাজন (৩২) ও তেঁতুলিয়া বাজারের বিকাশ এজেন্ট আতিকুজ্জামান আতিকের (৩৪) দ্বারা ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে ব্যাকমেইলের শিকার হয়ে গত ১০ অক্টোবর আত্মহত্যা করে সোনিয়া। এ ঘটনায় গত ১৪ অক্টোবর সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে রাজন ও আতিকের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা দায়ের করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে পঞ্চগড় তেঁতুলিয়ার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com