,

বন্দরে ফেন্সিডিল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ProTv Bangla News / বন্দর(নারায়নগঞ্জ) প্রতিনিধিঃবন্দরে ২৫ বোতল ফেন্সিডিল ও ৫৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাদী নগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সজিব(২৮) ও সূদুর কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন রামকৃষœপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে রফিক(৪৪)। বর্তমানে রফিক লক্ষনখোলা মোতালিব মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদ নগর কবরস্থানের সামনে থেকে মাদক বিক্রিকালে ২৫ বোতল ফেন্সিডিলসহ সজিবকে গ্রেফতার করে। অপরদিকে শনিবার সন্ধ্যায় লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে মেইনরোড থেকে ৫৫পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com