আলিফ হোসেন,তানোর:রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) নির্বাচনী এলাকায় বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও প্রবাসী বিএনপি নেতা অধ্যাপক শাহাদাৎ হোসেন শাহীন-এর পক্ষে তানোর-গোদাগাড়ী বিএনপির একাংশ বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। বিএনপি নেতা শাহীনের গণসংযোগের খবর ছড়িয়ে পড়লে তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ”ঞ্চল্য ও বেড়েছে প্রত্যাশা। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ হবে ধরে নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছে বিএনপি। ইতি মধ্যে শুরু হয়েছে প্রতিটি সংসদীয় আসনের মাঠ জরিপ, নেয়া হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মতামত সেই সঙ্গে তৈরী হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের আমল নামা। সাম্ভব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশেÍষণ নেয়া হচ্ছে তৃণমূলের মতামত। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী নির্বাচনে সাম্ভব্য প্রার্থীদের বিষয়ে কথা বলেছেন সিনিয়র নেতাদের সঙ্গে বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে শাহীনের প্রচার-প্রচারণা ও গণসংযোগের খবর ছড়িয়ে পড়লে ব্যারিস্টার শিবিরের আকাশে কালোমেঘে ছেয়ে গেছে, অনুগতদের কপালে ফুটে উঠেছে চিন্তার বলিরেখা, চেহারায় ফুটে উঠেছে চরম বিষন্নতার ছাপ। তারা এখন শাহীনকে ঠেকাতে মরিয়া হয়ে আদাজল খেয়ে শাহীনের পিছনে লেগেছেন বলেও তৃণমূলের অভিযোগ। এছাড়াও শাহীন ইতমধ্যে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও পথসভার মাধ্যমে নির্বাচনী এলাকার পুরো মাঠ দখলে রেখেছেন। এসব বিবেচনায় ব্যারিস্টার আমিনুল হকের বিকল্প নেতৃত্ব হিসেবে নেতাকর্মীরা বিশেষ করে তরুণরা শাহীনের দিকেই ঝুকে পড়ছে ও তাকে ঘিরেই তারা সংগঠিত হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অপরদিকে ইতমধ্যে সংসদীয় আসনের নির্বাচনী এলাকা ভিত্তিক সাবেক সংসদ সদস্য ও সাম্ভব্য প্রার্থীদের কর্মকান্ডের ওপর জরিপ এবং যাচাই করা হচ্ছে জনপ্রিয়তা সাম্ভব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে একাধিক প্রার্থীর নাম সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও সাম্ভব্য প্রার্থীদের কারা এলাকামূখী, কারা জনবিচ্ছিন্ন, কারা বির্তকিত, আবার কারা জন ও কর্মীবান্ধব এই বিষয়গুলো জরিপে উঠে এসেছে। এছাড়াও কাদের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদদান, অবৈধ সম্পদ অর্জন, অনিয়ম-দূর্নীতি ও বিদেশে অর্থ পাচারসহ আওয়ামী লীগ প্রীতি এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। আবার ভোটারদের অবস্থান, মানসিকতা, দলের প্রতি সমর্থনের হার ও প্রার্থীদের জনপ্রিয়তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে সেগুলো বিশেÍষণ করে দলের হাইকমান্ডের কাছে তুলে ধরা হবে। শুধু নিজ দলের প্রার্থী নয় প্রতিপক্ষ প্রার্থীদের খোজখবর নেয়া হচ্ছে। এদিকে এসব বিবেচনায় শাহাদাৎ হোসেন শাহীন বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে ব্যারিস্টার আমিনুল হকের চেয়েও পচ্ছন্দের দিক দিয়েও অনেক এগিয়ে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তানোর উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, আমরা তো দীর্ঘদিন ব্যারিস্টার আমিনুলের পিছনে রয়েছি, কিšত্ত দলের দুর্দীনে তিনি নেতাকর্মীদের বিপদে রেখে বিদেশে আতœগোপণ করে বিলাস জীবনযাপন করেছেন। তিনি নেতাকর্মীদের খোজখবর নেয়ার প্রয়োজন মনে করেননি,অথচ তার কারণে হাজার নেতাকর্মী মামলা-হামলার অভিযোগ মাথায় নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদদান, অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযো উঠায় তার প্রার্থীতা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে, তাকে আমরা দীর্ঘদিন দেখলাম আর কতো তার চেয়ে নবীন নেতা শাহীনকে একবার প্রার্থী করে দেখিনা কি হয়, তার চেয়েও বড় কথা সে তানোরের সন্তান। তিনি বলেন, আওয়ামী লীগ যদি তানোরের মানুষকে এমপি বানাতে পারেন তাহলে আমরা বিএনপির নেতাকর্মীরা কোনো তানোরের মানুষকে এমপি বানাতে পারবো না। এসব বিবেচনায় বিএনপি বিরোধীরাও শাহীনকে শক্ত প্রতিপক্ষ ভাবছেন। এব্যাপারে যুক্তরাস্ট্র প্রবাসী বিএনপি নেতা অধ্যাপক শাহাদাৎ হোসেন শাহীন বলেন, তিনি দলের হাইকমান্ডের সবুজ সঙ্কেত নিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেন, দেখা যাক কি হয় তবে দলের সিদ্ধান্তের বাইরে তিনি কোনো কাজ করবেন না বলে জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ
- » তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে ময়নার বিকল্প নাই










Leave a Reply