,

তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে ময়নার বিকল্প নাই

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার কোনো বিকল্প নাই তিনি তা আবারো প্রমাণ দিলেন কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ড সৈনিক লীগের ওয়ার্ড কমিটি গঠনের অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতির মাধ্যমে। অথচ অন্যকোন ইউনিয়ন বা পৌরসভায় আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের সভা-সমাবেশ সফল করতে নেতাকর্মীদের উপস্থিত করতে যেখানে বাটি চালান দিতে হয়, সেখানে সৈনিক লীগের ওয়ার্ড কমিটিতে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতিই প্রমাণ করে রাজনীতিতে ময়নার গ্রহণযোগ্যতা ও অবস্থান। একজন রাজনৈতিক নেতা কতটা রাজনৈতিক দূরদর্শীতা সম্পন্ন, কর্মী-জনবান্ধব হলে তার প্রতি নেতাকর্মী ও সাধারণ মানুষ আস্থা ও বিশ্বাস স্থাপন করে তার ডাকে সাড়া দিয়ে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেটা ময়নার উপস্থিতিতে কোনো কর্মসূচি না দেখলে বিশ্বাস করা কঠিন। তিনি উপজেলা যুবলীগের সভাপতি হলেও আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সৈনিকলীগসহ প্রতিটি সংগঠনের নেতাকর্মীদের কাছে এখানো সমান জনপ্রিয়। সেরা সংগঠক, প্রবীণ, ত্যাগী-নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা ময়না উপজেলা যুবলীগের সভাপতি হলেও আওয়ামী লীগ, যুবলীগ ও সৈনিক লীগসহ প্রতিটি ক্ষেত্রে তিনি তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন। ময়না দলের একজন নিবেদিতপ্রাণ পরীক্ষিত নেতা। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বা ওয়ার্ড যেখানেই তিনি যান সেখানেই সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশে যান। তিনি তাদেরই প্রতিনিধি হিসাবে শোনেন সুখ-দুঃখ ও বঞ্চনার কথা। ময়নার মতে তৃণমুল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তারা সুবিধা পেতে দৌড়ে যান না। বাংলাদেশ আওয়ামী লীগের ভরসাও তারাই। কিšতু তাদের সংগঠিত করার মত নেতৃত্বে থেকেও নাই আর এখন তিনি সেটা দুর করতে চান। উপজেলা জুড়ে রয়েছে তার লাখো ভক্ত-অনুরাগী ও সর্মথক। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা সৈনিক লীগসহ যে কোনো সংগঠনের নেতা বা কর্মী-সমর্থকগণ কোনো সমস্যায় ছুটে যান ময়নার কাছে। সমস্যার সমাধান পাওয়া বা না পাওয়া বড় কথা নয় ময়না তাদের কথা শোনেন আর নেতাকর্মীরাও তার কাছে কথা বলতে পেরে অনেকটা আতœবিশ্বাস ও স্বত্তি ফিরে পায়। পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, কর্মী-জনবান্ধব নেতা হিসেবে তিনি হয়েছে উঠেছেন তানোর আওয়ামী লীগের রাজনীতিতে রোল মডেল। কি ভাবে নেতৃত্ব দিতে হয়, কি ভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে রাজনীতি করতে হয় ইত্যাদি বিষয়ে ময়নার কাছে থেকে অন্যান্য নেতাদের শেখা উচিৎ বলে মন্তব্য করেন তৃণমূল।
এদিকে চলতি বছরের ২৬ নভেম্বর রোববার দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে কলমা ইউপির ৮ নম্বর ওয়ার্ড সৈনিক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কলমা ইউপি সৈনিক লীগের আহবায়ক সেন্টুর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক তানভির রেজার সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বাপন, বিশেষ অতিথি উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়ন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বজ্রকণ্ঠের অধিকারী ও রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠ বক্তা গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সরকার শফিকুল ইসলাম, আরো উপস্থিতি ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, নুরুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, আবু সাঈদ মেম্বার, ছাত্রলীগ নেতা মোর্শেদুল মোমেনিন রিয়াদ, ফয়সাল সরকার অমি ও জাহাঙ্গীর আলম প্রমূখ। অপরদিকে সরকার শফিকুল ইসলামের বক্তব্য অনুপ্রাণিত হয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় শফিকুল ইসলাম আওয়ামী লীগ সরকারের অর্জন ও বিএনপি-জামায়াত জোট সরকারের নানা অপকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যর সময় মাঠে শানসুন নিরবতা বিরাজ করছিল সকলে মনোযোগ সহকারে তার বক্তব্য শোনছিলেন। এদিকে তাঁর বক্তব্য শেষ হবার পরপরই নেতাকর্মীরা আগামিতে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে তাকে বক্তব্য রাখার জন্য তাকে নিয়ে আশার জন্য নেতাদের কাছে অনুরোধ করেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com