,

তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ

আলিফ হোসেন,তানোর: রাজশাহীর তানোরে কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকার গোদামারি সাঁওতাল পল্লীর বাসিন্দাদের মধ্যে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল ২৭ নভেম্বর সোমবার উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত থেকে সাঁওতাল পল্লীর ১৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল এসব স্যানেটিশন সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের (সাবেক) সভাপতি গর্জিয়াস যুবলীগ নেতা শফিকুল ইসলাম সরকার, প্রবীণ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, জাহাঙ্গির আলম, আবু সাঈদ মেম্বার, ছাত্রলীগ নেতা মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও সৈনিক লীগ নেতা তানভির রেজা প্রমূখ। এদিকে বিনামূল্য এসব স্যানেটিশন সামগ্রী পাওয়ায় সাঁওতাল পল্লীর বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।  খোঁজ নিয়ে জানা গেছে, ইতমধ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরীর প্রচেস্টায় তার নিবাচনী এলাকায় বসবাসরত সাওতাল সম্প্রদায়ের জনগোষ্ঠির মানুষের জীবনযাত্রার মাণ বহুগুনে বেড়েছে। অথচ কিছুদিন আগেও সাওতাল বলতে সাধারণ তো কুসংস্কারচ্ছন্ন, অশিক্ষিত, হতদরিদ্র ও শ্রমজীবীদের বোঝাতো। যারা প্রাচীন কাল থেকে তাদের পূর্ব পুরুষদের কাছে থেকে পাওয়া ভূমিতে উত্তরাধিকার সুত্রে বসবাস করে আসছে শত প্রতিকুলতা থাকা সত্ত্বেও যারা নিজেদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণশীল রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে এমপি ফারুক চৌধূরীর প্রচেস্টায় এলাকার সাওতাল জনগোষ্ঠির মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটেছে। এখন সাওতাল পল্লীতে পাকা রাস্তা, স্কুল, পানির ট্যাংক, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ ইত্যাদি কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন করায় বেড়েছে শিক্ষার ও কমেছে দারিদ্রতা। ইতমধ্যে সাওতাল পল্লীতে বসবাসরত অনেক পরিবারের সন্তান উচ্চ শিক্ষা গ্রহণ করে চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন সরকারি-বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। জানা গেছে, তানোরের মুন্ডুমালা মাহালীপাড়া, পাচন্দর ইউপির পাঁচন্দর, কচুয়া মাহানপুর, তানোর পৌরসভার আমষো, সিন্দুকাই, কলমা ইউপির বনগাঁ, চৈতপুর ও বাধাইড় ইউপির বিভিন্ন এলাকায় বসবাসরত সাঁওতালরা স্বাধীনতা পূর্বকালে থেকে এসব এলাকায় বসবাস করে আসছে, তবে তাদের জীবনযাপনের মাণ বৃদ্ধিতে কেউ ািেগয়ে আসেনি। কিšত্ত মহাজোট তথা আওয়ামী লীগ সরকারের সময়ে এমপি ফারুক চৌধূরীর প্রচেস্টায় সরকারের পাশাপাশি বিভিন্ন বে-সরকারি উন্নয়ন সংস্থা সাওতালদের ভাগ্যে উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন শুরু করে। ফলে আওয়ামী লীগ সরকারের সময়ে সাওতাল সম্প্রদায়ের জীবনযাত্রার মাণ ও নাগরিক সুযোগ-সুবিধার বৃদ্ধি পেয়েছে। তানোরে সম্প্রদায়ের মানুষষের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, যোগাযোগ, বিদ্যুৎ ইত্যাদি;;ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জিত হয়েছে। একটি সূত্র জানায়, বিগত দশ বছর আগেও উপজেলার সাওতালদের শিক্ষার হার ছিল প্রায় ১০ শতাংশ বর্তমানে তা বেড়ে দাঁড়িয়ছে প্রায় ৬০ শতাংশ, চাকরি ছিল ০.১ শতাংশ বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ শতাংশে, ভূমিহীন ছিল প্রায় ৯৭/৯৮ শতাংশ বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৭০ শতাংশে। এছাড়াও বিভিন্ন জনকল্যাণমূখী পদক্ষেপ গ্রহণ করায় সাওতালদের নাগরিক সুযোগ সুবিধা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। সাওতাল পল্লীতে স্কুল স্থাপন ও সংস্কার, পাকা রাস্তা ও পানির ট্যাংক স্থাপন করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, ভিজিডি, ভিজিএফ, প্রতিবন্ধী, বয়স্কভাতা ও ফেয়ারপ্রাইস কার্ড প্রদানের মাধ্যমে ১০ টাকা কেজি চাউল সরবরাহ, গবাদিপশু পালনের মাধ্যমে দারিদ্রতা দুরীকরণে সুদ মুক্ত ঋণ প্রদান ,বিনামুল্যে স্যানিটেশন সামগ্রী বিতরনসহ সাওতালদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। সূত্র জানায়, তানোরে সাওতাল অধ্যুাষিত প্রায় ৮৩ টি গ্রাম রয়েছে, প্রায় চার হাজার পরিবার ও লোক সংখ্যা প্রায় কুড়ি হাজার। তানোরে সাওতালদের উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সৎসংঘের সভাপতি সাধু মতিরাম সরেন বলেন, আওয়ামী লীগ সরকার সাওতালদের উন্নয়নে বেশ কিছু যুগান্তকারি পদক্ষেপ বাস্তবায়ন করেছে, যার মধ্যে ছিল বয়স্ক ভাতা, ভিজিএফ,, ভিজিডি, প্রতিবন্ধী কার্ড প্রদান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে অর্থনৈতিক সাহায্য প্রদান করায় তাদের জীবন-যাত্রার মাণ বহুগুনে বৃর্দ্ধি পেয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com