তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌরসভা কারিগরি এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এমপির অনুষ্ঠান শেষে অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারিদের মধ্যে খাবার নিয়ে হট্রগোল ও খাবার ছোড়াছুড়ি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চলা সময়ে দুটি পক্ষের মধ্যে হাতাহাতি ও অনুষ্ঠান শেষে খাবার নিয়ে অতিথিদের মধ্যে খাবার প্যাকেট ছোড়াছুড়ি ও হট্রগোলের ঘটনায় অনুষ্ঠান আয়োজকগণ সম্পূর্ণ ব্যর্ধতার হয়েছে বলে অভিভাবকদের অভিমত। জানা গেছে, চলতি বছরের ২৬ নভেম্বর রোববার কলেজ চত্ত্বরে কলেজের অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (মাধ্যমিক শিক্ষ অতিঃ দায়িত্ব ) সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরী। এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করে তাদের বক্তব্য দিতে বলেন, কিšত্ত তারা আশ্চর্য্যজনক হলেও সত্য বক্তব্য দিতে ব্যর্থ হন। আর তখনই শিক্ষকদের নিয়ে নানা প্রশ্ন উঠে, যারা ৫ মিনিট বক্তব্য রাখতে পারে না তারা কিভাবে শিক্ষার্থীদের এক ঘন্টা পাঠদান করায়। এছাড়াও কলেজে শিক্ষক-কর্মচারি নিয়োগে প্রায় কোটি টাকার বাণিজ্য হলেও কলেজের কোনো একাডেমিক ভবন ও প্রয়োজনীয় শিক্ষাপোকরণ না থাকার বিষয়টি মতবিনিময় সভায় উপস্থিতদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের নামে এখানে যা করা হলো সেটাক্কল্পনীয় নিন্দার ভাষা জানা নাই, তিনি বলেন, কলেজ শিক্ষকরা খাবার নিয়ে যদি এমন কাজ করে তাহলে বলার কিছু থাকে না বলে অভিমত ব্যক্ত করেছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার কথা বলা হলেও তাদের তেমন কোনো উপস্থিতি ছিল না। কিšত্ত আয়োজকগণ অনুষ্ঠান সফল করার জন্য বহিরাগতদের নিয়ে এসে উপস্থিত করেছিলেন যাদের সিংহভাগ জামায়াত-বিএনপি মতাদর্শী। অন্যদিকে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের বির্তকিত এক হাইব্রিড নেতা কারণে খাবার নিয়ে অতিথিদের সঙ্গে শিক্ষক-কর্মচারিদের হট্রগোল ও খাবার প্যাকেট ছোড়াছুড়ি হয়েছে। আর এমপির অনুষ্ঠানে এমন নিন্দীয় কাজের জন্য সাধারণের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এছাড়াও একজন সম্মানিত সংসদ সদস্যর উপস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের এমন দায়িত্ব অবহেলার জন্য স্থানীয়রা কলেজ অধ্যক্ষের শাস্তি দাবি করেছে। আর কারিগরি কলেজের ওই অনুষ্ঠান নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একজন সংসদ সদস্যকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তাদের এসব অপকর্মের মাধ্যমে এমপি মহোদয়কে কষ্ট দেয়া হয়েছে।
এব্যাপারে জানতে জাইলে তানোর কারিগরি কলেজ অধ্যক্ষ ইলিয়াস আলী মৃধা বলেন, খাবার নিয়ে কোনো হট্রগোল হয়নি, স্থানীয় কিছু ব্যক্তি এসব অপপ্রচার করছে যেটা ঠিক না। তবে এসব বিষয়ে পত্রপত্রিকায় খবর প্রবাশ না করায় ভালো বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply