আলিফ হোসেন, তানোর : রাজশাহী-৪ (বাগমারা) সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিয়ার এনামুল হকের আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিনের একচ্ছত্র
আধিপত্যর অবসান হতে চলেছে। তৃণমূলের অভিমত, রাজনৈতিক ক্যারিয়ার পড়েছে ঝুঁকির মূখে ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ইতমধ্যে আওয়ামী লীগের সিনিয়র
প্রবীণ-ত্যাগীরা তাকে ত্যাগ করেছে পাশপাশি তৃণমূলের সিংহভাগ তার ওপর থেকে মূখ ফিরিয়ে নিয়েছে এতে আওয়ামী লীগে তাঁর নেতৃত্ব টিকিয়ে রাখায় কঠিন হয়ে পড়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জৈষ্ঠ নেতা বলেন, যার বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয়-প্রশয় দেয়ার অভিযোগ রয়েছে তাকে আওয়ামী লীগ এবার আর মনোনয়ন দিবেন না বলেই তাদের বিশ্বাস আর যদি দেয়া হয় তাহলে ফলাফল হবে ব্যর্থ। রাজশাহী-৪ আসনের রাজনীতির মাঠ বা নির্বাচনী এলাকায় ইঞ্জিনিয়ার এনামুল হক একটি সুপরিচিত নাম। তিনি দু’বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। রাজনীতির মাঠে তাঁর অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে নেতিবাচক দিকও কম নয়। বাগমারা আওয়ামী লীগের নেতা ও এমপি হিসেবে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তাঁর ঘনিষ্ঠ কিছু অনুগতদের ওপরনির্ভর করে চলেছেন। কিšত্ত দলের প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে অবমূল্যায়ন করেছেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয়-প্রশয়, অনিয়ম-দূর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের কথা নির্বাচনী এলাকার মানুষের মূখে মূখে প্রচার রয়েছে। আবার স্বজনপ্রীতি, আতœীয়করণ, অনুপ্রবেশকারী হাইব্রিড ও সুযোগসন্ধানীদের অধিক মূল্যায়ন করা হলেও প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবজ্ঞা- অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীর সঙ্গে এমপি এনামুলের প্রতিনিয়িত দুরুত্ব বাড়ছে। রাজশাহীর অধিকাংশ সাংসদ, জেলা, উপজেলা, পৌরসভা ও স্থানীয় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা তাকে প্রায় ত্যাগ করেছেন, পাশাপাশি তৃণমূলের একটি বড় অংশও মূখ ফিরিয়ে নিয়েছে। সেই সঙ্গে চরম সঙ্কটে পড়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার। সবকিছু মিলে বাগমারা আওয়ামী লীগের রজনীতিতে তিনি অনেকটা চরম বে-কায়দায় রয়েছেন। ফলে উপজেলা আওয়ামী লীগে তাঁর নেতৃত্ব টিকিয়ে রাখাই কঠিন ও রাজনৈতিক ক্যারিয়ারও ঝুঁকির মূখে পড়েছে। ইতমধ্যে বাগমারা উপজেলা ও তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের বড় অংশের নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে আগামি সংসদ নির্বাচনে বাগামারায় আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবি করে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন করেছে। এমনকি প্রার্থী পরিবর্তন করা না হলে এমপি এনামুলবিরোধীরা তাকে পরাজিত করে প্রতিশোধ নিতে স্বাপক্ষ ত্যাগ করতে পারেন বলেও প্রচার আছে। এসব বিবেচনায় এবার তিনি আওয়ামী রীগের মনোনয়ন পেতে ব্যর্থ হবেন বলে সাধারণের মধ্যে আলোচনা হচ্ছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী- সমর্থকগণের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply