,

বিশ্ব ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ তানোরে আনন্দ শোভাযাত্রা

তানোর (রাজশাহী) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসন থানা প্রশাসনের আয়োজনে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শনিবার সকালের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভা যাত্রাটি বের হয়ে গোল্লাপাড়া বাজার দিয়ে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণসহ ঢাক ঢোল পিটিয়ে আনন্দ ঘন পরিবেশে শোভাযাত্রাটি শুরু এবং শেষ হয় । আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী , এনজিও কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানান পেশার জনসাধারন অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃশওকাত আলী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম। ইউএনও এবং ওসি তরুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দশ্যে বলেন গত ৩০ অক্টোবর ইউনাইটেড নেশন এডুকেশ সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) ঐতিহাসিক ৭মার্চে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ কে (ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ) বিশ্বে প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দেয়। প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে সাংস্থাটির মহা পরিচালক ইরিনা বুকোভা এই ঘোষণা দেন । বর্তমানে ম্যামোরি ওয়াল্ড রেজিস্টারে সব মহাদেশগুলো থেকে ৪২৭টি প্রামাণ্য দলিল তালিকাভুক্ত রয়েছে । এমন স্বীকৃতিতে বিশ্বের বুকে বাংলাদেশ উঁচু স্থানে গেছে। এসময় উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন । #

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com