আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে রাজপথের বিরোধীদল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকদের দীর্ঘদিনের বিরাজমান কোন্দল-মতবিরোধ ফের মাথাচাঁড়া দিয়ে উঠেছে। জানা গেছে, উপজেলা ও পৌরসভা থেকে শুরু করে কোন্দল-মতবিরোধ তৃণমূলে ছড়িয়ে পড়েছে। উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নেই পৃথক পৃথক সাংগঠনিক কমিটি সৃষ্টি হয়েছে। সাবেক ডাকমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানের অযাচিত হস্তক্ষেপ এবং তাদের অনুগত তবে বির্তকিতদের সমন্বয়ে মনগড়া পকেট কমিটি গঠনের ঘটনায় এসব কোন্দল ও মতবিরোধের সূত্রপাত বলে তৃণমূলে মনে করছে। আর এসব কারণে ক্ষুব্ধ হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় সহস্রাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেছে, কেউ কেউ আবার রাজনীতিতে থেকে স্বেচ্ছায় দুরে সরে গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, গত বছর মুন্ডমালা পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমানকে কোনো কারণ ব্যতিত সংগঠন পরিপন্থিভাবে মনগড়া রেজুলেশনের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে রেজানুল ইসলাম রেজাকে দায়িত্ব দেয়া হয়। চলতি বছরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যানসহ বিএনপির প্রবীণ-ত্যাগী নেতাদের উপক্ষো করে সংগঠন পরিপন্থীভাবে ঢাকায় ব্যারিস্টার আমিনুল হকের বাড়িতে তানোর উপজেলা ও মুন্ডুমালা পৌর বিএনপির কমিটি গঠন ও অনুমোদন করেন ব্যারিস্টার আমিনুল হক। এ ঘটনায় তানোরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে শুরু হয় কাঁদা ছোড়াছুড়ি ও লবিং-গ্র“পিং সৃষ্টি হয় উত্তেজনাকর বিস্ফোরণমূখ পরিস্থিতি যা এখানো বিরাজমান রয়েছে। প্রতিনিয়ত কোন্দল-মতবিরোধ বেড়েই চলেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে আগামীতে ব্যারিস্টার আমিনুল হককে ঢাকা ছেড়ে রাজনীতির মাঠে নামতে হবে এবং প্রবীণ-ত্যাগীদের সঙ্গে সমঝতা করতে হবে। আর এতে ব্যর্থ হলে এখানে বিএনপির অস্থিত্ব হুমকির মূখে পড়বে। এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক খাঁন বলেন, সাধারণ সম্পাদক ও তানোর পৌর মেয়রের কারণে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক কমিটি-উপ-কমিটির সৃষ্টি হয়েছে, তবে আমরা তা নিরসণের চেস্টা করছি। এব্যাপারে তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌর মেয়র মিজানুর রহমার মিজান জানান, দলে সিনিয়র জুনিয়র বলে কোন কথা নেই। যে বেশী কাজ করবে সে পদে আসবে আমিও ব্যতিক্রম নয়। এব্যাপারে ব্যাপারে তানোর উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি এমরান আলী মোল্লাা জানান, আমি অসুস্থ্য যে জন্য আমাকে কমেটির প্রধাণ উপদেষ্টা পদ দেয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি বৃহত্তরদল মতবিরোধ থাকবে, তবে আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন বলে তার বিশ্বাস।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply