,

তানোরে এমপি ফারুকবিরোধী শিবিরে হতাশা

আলিফ হোসেন, তানোর : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থীর মতবিনিময় সভা নিয়ে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে পরস্পরবিরোধী বক্তব্য। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ মতবিনিময় সভাকে ইতিবাচক বললেও সিংহভাগ নেতিবাচক বলে অভিমত প্রকাশ করেছে। কেউ কেউ বলছে মতবিনিময় সভায় জামায়াত-বিএনপির দুঃসাশন ও আওয়ামী লীগের অর্জন তুলে ধরে বক্তব্য না দিয়ে ব্যক্তি আক্রোশে এমপির বিরুদ্ধে বিষদাগার করায় অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এদিকে আয়োজকগণ তাদের কর্মসূচি শতভাগ সফল বলে দাবি করছে। ওদিকে এমপি অনুসারীগণ মকবিনিময় সভা পুরোপুরি ব্যর্থ দাবি কর বলছে এমপি ফারুকবিরোধী শিবিরে চরম হতাশা বিরাজ করছে। তারা বলছে, এমন ব্যক্তিও এমপি মনোনয়ন প্রত্যাশা করেছে যার পক্ষে ইউনিয়ন সদস্য (মেম্বার) নির্বাচিত হবার যোগ্যতা নাই। অন্যদিকে একাধিকবার এমপি ফারুক বিরোধী শিবির নানা কর্মসূচি দিয়েও তৃণমূলে সাড়া না পেয়ে রণেভঙ্গ দিয়েছে। কারণ হিসেবে তারা বলছে এমপি ফারুকের রাজনীতি পুরোপুরি জনগণ বা সাধারণ মানুষ নির্ভর, তিনি কোনো নেতা নির্ভর নয় ভোটার নির্ভর ভোটের রাজনীতি করেন। এসব কারণে এমপিবিরোধীরা বার বার চেস্টা করেও এমপিবিরোধী জনমত সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে বলে তৃণমূলের অভিমত।
জানা গেছে, চলতি বছরের ১৮ নভেম্বর শনিবার কাঁকনহাট পৌরসভার কাঁকনহাট বালিকা বিদ্যালয় মাঠে নৌকার পক্ষে ভোটদিন ব্যানারে মতবিনিময় সভা আয়োজন করে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি ফারুক চৌধূরীবিরোধী হিসেবে পরিচিত কয়েকজন আওয়ামী লীগ নেতা। রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি (মনোনয়ন প্রত্যাশী) বদরুজ্জামান রবু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোদাগাড়ী উপজেলা (সাবেক) চেয়ারম্যান একেএম আতাউর রহমান খাঁন, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন খাঁন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল ওহাব জেমস এরা সকলেই মনোনয়ন প্রত্যাশী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান আলী, আশরাফুল ইসলাম,তানোর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন সরকার, আওয়ামী লীগ নেতা তোফাজ্জ্বল হোসেন খাঁন ও কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত প্রমূখ। সভায় মনোনয়ন প্রত্যাশীরা বলেন, হাইব্রিড আওয়ামী লীগ নেতাদের দাপটে আদর্শিক নেতারা কোণঠাসা হয়ে অবহেলিত ও বঞ্চিত হওয়ায় তানোর-গোদাগাড়ী আওয়ামী লীগের সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়েছে। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগকে শক্তিশালী করতে আদর্শিক নেতাকর্মীদের মধ্যে ঐক্য গড়ে কাজ করে যেতে হবে। মনোনয়ন প্রত্যাশীরা বলেন, রাজশাহী-১ আসনে নৌকার জয় নিশ্চিত করতে হলে নৌকার মাঝি পরিবর্তন করে নতুন নেতা দিতে হবে। আর ৭ মনোনয়ন প্রত্যাশী নেতার মধ্যে ঐক্য থাকার কথা বলে তারা বলেন, এই ৭ জনের মধ্যে যে কাউকে মনোনয়ন দেয়া হলে তারা নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করবেন। মতবিনিময় সভার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের তৃণমূলে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগের জৈষ্ঠ নেতারা বলেন, আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা-বিশ্বাস ও পচ্ছন্দের জেলা সভাপতি এমপি ওমর ফারুক চৌধূরী। রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেকশনের মাধ্যমে ওমর ফারুক চৌধূরীকে জেলা সভাপতি করা হয়। এছাড়াও তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামরুজ্জামানের ভাগ্নে একবার প্রতিমন্ত্রী ও দু;বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন, এসব বিবেচনায় রাজশাহীতে তিনি তো দলের সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার প্রতিনিধি। তাহলে যারা আদর্শিক দাবি করে ব্যক্তি আক্রোশে তার সমালোচনা করছে তারা তো প্রত্যক্ষ বা পরোক্ষ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার বিরোধীতা করছে তায় নয় কি ?। তৃণমূল বলছে, যারা আদর্শিক দাবি করে মতবিনিময় সভায় জামায়াত-বিএনপির দুঃশাসন ও আওয়ামী লীগের অর্জন তুলে ধরে বক্তব্য না দিয়ে এমপিকে দোষারোপ করছে তারা আসলে কেমন আদর্শিক বা কতটা জনবান্ধব সেটি আগে খতিয়ে দেখা দরকার। এছাড়াও যারা আদর্শিক দাবি করে মনোনয়ন প্রত্যাশা করেছে এমপি ফারুক চৌধূরীর থেকে তাদের কি এমন ভালো গুন রয়েছে যে প্রায় বার বছরের দক্ষ নেতৃত্ব বাদ দিয়ে নতুন মূখের প্রার্থী দিবেন আওয়ামী লীগ সেটিও তো সাধারণের জানার অধিকার রয়েছে। তাদের দাবি সমর্থন করে যদি এমপি ফারুক চৌধূরীকে মনোনয়ন দেয়া না হয় তাহলে তো তার স্থান পূরুণের জন্য তাঁর থেকে বেশি গ্রহণযোগ্য ও ভালো মানের নেতা বা প্রার্থী দিতে হবে। তাহলে আদর্শিক বলে যারা মনোনয়ন দাবি করছে তাদের মধ্যে কেউ কি এমপি ফারুক চৌধূরীর থেকে বেশি জনপ্রিয় বা কর্মী-জনবান্ধব অথবা বড় মাপের নেতা রয়েছে সেটাও তো খতিয়ে দেখা দরকার না কি ? আর যদি না থাকে তাহলে কোনো তিনি মনোনয়ন পেতে ব্যর্থ হবেন, যার নেতৃত্বে রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের নবউঙ্খান তাকে যদি বনোনয়ন বঞ্চিত করা হয় তাহলে যারা লাফালাফি করছে তাদের কি অবদান বা গুনের জন্য মনোনয়ন দিবে এসব তাদের নিছক বগি আওয়াজ ছাড়া কিছু নয়, এমন হাজারো প্রশ্ন তৃণমূলের নেতাকর্মীদের মনে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী জেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা বলেন, বাংলাদেশে প্রতিটি নির্বাচনের মৌসুমে হেভিওয়েট প্রার্থীদের চাপে রেখে সুবিধা আদায় করতে নানা অপচেস্টা হয়। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও রাজশাহী জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। #

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com