তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদেরর অবহেলায় সেফটি ট্র্যাংকে পড়ে এক শিশু নিহত ও দুই শিশু আহত হওয়ার আলোচিত ঘটনা অবশেষে ধামাচাঁপা দেয়ার অভিযোগ উঠেছে। সচেতন মহলের অভিমত ঢাকায় এক শিশু খেলতে গিয়ে পাইপে পড়ে মারা যায়। এ ঘটনায় উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করলে উচ্চ আদালত শিশুর অভিভাবকদের বড় অঙ্কের টাকা ক্ষতিপুরণ দিতে নির্দেশ দেন সংশ্লিষ্টদের। অথচ তার থেকেও বেদনাদায়ক ও মর্মান্তিক এই শিশু নিহতের ঘটনা। স্থানীয়রা এ ঘটনায় ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে রুল জারির দাবি করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, চলতি বছরের ১১ নভেম্বর শনিবার তানোরে কলমা ইউনিয়নের বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকিতে পড়ে এক শিশু নিহত ও দু’জন আহত হয়। নিহত ওই শিশু নাম মৌয়তি হেমরম (৬) সে শালবাড়ী সল্লাপাড়ার গ্রামের বদুরায় হেমরমের মেয়ে। আহত দু’জন হলো একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)। তারা সকলেই বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। এদিকে স্থানীয়রা জানান, এই দুর্ঘটনার দায় স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান কেউ এড়াতে পারে না। তাদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সেফটি ট্র্যাংকির ওপর বালু রাখতে নিষেধ করা হলেও ঠিকাদার তা প্রধান শিক্ষক আমলে নেননি। উপজেলা এলজিইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ঠিকাদারের নির্মাণ সামগ্রীর কারণে এমন ঘটনা কাজেই ঠিকাদার ও কোনো ভাবেই দায় এড়াতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক নিহত শিশু মৌয়তির এক স্বজন বলেন, একটি প্রভাবশালী মহলের ভয়ে তারা কোনো অভিযোগ করতে পারেননি। তিনি বলেন, এ ঘটনা তদন্তের জন্য বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা ও মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা যেনো স্বপ্রণোদিত দিয়ে তদন্ত কার্ডক্রম পরিচালনা ও উচ্চ আদালতে রুল জারি করেন।
স্থানীয়রা জানান, বনগাাঁ থেকে চোরখৈর পর্যন্ত পাকা রাস্তার কাজে ব্যবহারের জন্য রাস্তার পাশে বিদ্যালয়ের বাথরুমের জরাজীর্ণ সেফটি ট্যাংকির উপর বিপুল পরিমাণ বালি রাখে ঠিকাদার। শনিবার দুপুরে স্কুল ছুটি হলে ওই তিন শির্ক্ষাার্থী সেফটি ট্যাংকির উপর রাখা বালির উপর খেলতে থাকে। এ সময় বালির চাপে সেফটি ট্যাংকির ভেঙে তারা ট্যাংকির মধ্যে পড়ে যায়। এ সময় বনগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসী তাদের উদ্ধার করেন। তবে ঘটনা স্থলেই শিশু মৌয়তি হেমরম মারা যায়। অপর দুই শিশু মিঠুন ও আরতীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানায় ইউডি মামলা হয়েছে, তিনি বলেন, ঘটনা তদন্তে যদি কারো দায়িত অবহেলার প্রমাণ মিলে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুনের কাছে জানতে চাইলে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জানেন না বলে বলে বিষয়টি এড়িয়ে যায়। #
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply