তানোর ‘রাজশাহী’ প্রতিনিধি : রাজশাহীর তানোরে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে গতিশীল ও কর্মকান্ড জোরদার করতে ত্যাগী, প্রবীণ, নিবেদিতপ্রাণ নেতা ও কর্মী-সমর্থকদের সক্রীয় করার উদ্যোগ নেয়া হলে তৃণমূলে ব্যাপক সাড়াও পড়ে। কিšত্ত স্থানীয় নির্বাচনে জামানত হারানো নাপিত নির্ভর ও জনবিচ্ছিন্ন এক বগি (আক্যামা) নেতার কারণে সেই উদ্দ্যোগের সুফল ঘরে তুলতে পারছে না আওয়ামী লীগ বলে তৃণমূলের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ওই বগি নেতা এলাকার কিছু টাউট-বাটপার ও নাপিতদের সমস্বয়ে গড়ে তোলেছে সিন্ডিকেট চক্রব্যুহ। সিন্ডিকেটের অপতৎপরতার কারণে ইতমধ্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে নস্ট হচ্ছে এমপি ফারুক চৌধূরীর পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও নস্ট হচ্ছে আওয়ামী লীগের গোছানো ভোটের মাঠ বলে তৃণমূলের অভিমত।
স্থানীয় সূত্র জানায়, ওই বির্তকিত বগি নেতা এক সময় এমপি ফারুক চৌধূরীর বিরুদ্ধে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিšত্ত এমপির বিরুদ্ধে অভিযোগ করে রাজনীতির মাঠে তৃণমূলের গণ-ধাওয়ার উপক্রম হলে তাঁর পায়ের নিচের মাটি সরে যায়। ফলে তিনি দিশেহারা হয়ে কোনো উপায় না পেয়ে ফের এমপির কাছে আশ্রয় নিয়েছে। কিšত্ত তৃণমূল তাকে আর বিশ্বাস ও সহ্য করতে পারছে না। তাদের অভিমত, এই বগি নেতা সুঁই হয়ে ঢুকে ফাল হয়ে বেরুনোর উদ্দেশ্যে নানা মতলব ও বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। ইতমধ্যে ওই বগি নেতা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে আবারো বিভিন্ন অজুহাতে গভীর নলকুপের অপারেটর ও শিক্ষক-কর্মচারিদের জিম্মি করে এবং যুদ্ধাপরাধীদের কাছে থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলেও সাধারণের মধ্যে প্রচার আছে। তার এসব অপকর্মের কারণে সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে এর দায় নিবে কে ? এমন অভিমত তৃণমূলের। অথচ তানোর-গোদাগাড়ীর রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের যে বিপুল জনসমর্থন ও বিশাল কর্মী বাহিনী রয়েছে এবং কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে এমপি ওমর ফারুক চৌধূরীর যে আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে তা কাজে লাগাতে পারলে আবারো তিনি বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাটিত হবেন এটা সকলের বিশ্বাস। কিšত্ত তাঁর আকাশচুম্বি জনপ্রিয়তার বারোটা বাজাচ্ছে নাপিত নির্ভর ওই বির্তকিত বগি নেতা বলে সাধারণের মধ্যে ব্যাপক গুঞ্চন বইছে। তৃণমূলের অভিমত, তাকে এখনই সরানো না হলে আগামিতে আওয়ামী লীগের সামনে অশতি সঙ্কেত অপেক্ষা করছে। আওয়ামী লীগের সর্বনাশ ও প্রার্থীকে ডোবাতে ওই এক বগি নেতার অপকর্মই যথেষ্ঠ বলে তৃণমূল কর্মী-সমর্থকরা আশঙ্কা করছে। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply