তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুণ্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানীর পিতা মরহুম মাহাম চেয়ারম্যান স্মৃতি দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পাচন্দর ইউপির মোহাম্মাদ পুর স্কুল মাঠে ফাইনাল খেলার বিজয়ী ও পরাজিত দলের হাতে প্রধান অথিতি থেকে পুরুস্কার তুলে দেন মেয়র । দুই দিন ব্যাপি খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলে মোহাম্মাদপুর একাদশ বনাম গোদাগাড়ী উপজেলার বারোঘাটি একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় জমজমাট ফাইনাল খেলাটি ট্রাইব্রেকারে গড়াই । ট্রাইব্রেকারে বারোঘাটিকে ১-০ ( একশুন্যগোলে হারিয়ে চাম্পিয়ন হন মোহাম্মাদপুর একাদশ। চাম্পিয়ন দলের প্রথম পুরুস্কার ১২ সেফটি ফ্রিজ ও পরাজিত দলের ১০ সেফটি ফ্রিজ। খেলা উপভোগ ও পরিচালনা কারী এবং এলাকার সুধীজনদের মেয়র কৃতজ্ঞ জানিয়ে বলেন আমার পিতা পাচন্দর ইউপি চেয়ারম্যান ছিলেন। আপনারা তার আত্মার জন্য দোয়া করবেন । আমার পিতা ইউপির মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করতেন । খেলুয়ারদের উদ্দেশ্য তিনি বলেন খেলায় জয় পরাজয় থাকবে। আপনারা নিয়োমিত খেলাধুলা করে যাবেন , খেলাধুলা মনকে আনন্দ দেয়।খেলাধুলার মাধ্যমে আপনারা মাদক জঙ্গিবাদ থেকে দূরে থাকবেন । এসময় খেলা উপভোগ ও পুরুস্কার বিতরণীর সময় দুই উপজেলার হাজারো ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply