,

তানোরে আওয়ামী লীগের কর্মীসভা

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে দীর্ঘদিন পরে তানোর পৌরসভা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার তালন্দ মাঠে তানোর পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর কর্মীসভা অনুষ্ঠিত হওয়াই উপস্থিতি চোখে পড়ার মত। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি কলমা ইউপির চেয়ারম্যান লুতফর হায়দার রশিদ ময়না , আরো বক্তব্য রাখেন পৌর আ”লীগ সভাপতি ইমরুল হক, কাউন্সিলর তাসির উদ্দিন, কৃষকলীগ নেতা সাবেক কাউন্সিলর পিয়ারুল হক, জাহাঙ্গীর আলম, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভির রেজা ও ফয়সাল সরকার অমি প্রমূখ।যুবলীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের বলেন সকল ধরনের ভেদাভেদ ভুলে তানোরের কৃতি সন্তান জেলা আ”লীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আগামী নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত করতে হবে । কারন তিনি তানোরের সন্তান , কোন ধরনের ক্ষমতার অপব্যবহার করেন নি। সবাই এক সম্প্রীতি নিয়ে বসবাস করছে। তার মত তৃনমুলে কম নেতারাই থাকেন। এলাকায় আসা মাত্র তিনি মানুষের মাঝে। এলাকায় অনেক উন্নয়ন হয়েছে । তিনি কোন ধরনের আধিপত্য করেন নি। দলের নেতা কর্মীদের ঐক্য বজায় রাখারও আহবান জানান তিনি।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com