তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কলমা আইডিয়াল কেজি স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে আইডিয়াল কেজি স্কুল চত্বরে কলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবশর প্রাপ্ত সহকারী শিক্ষক মোজাম্মেলের সভাপতিত্বে বিদায় ও সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অথিতি হিসেবে শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তব্য রাখেন কলমা ইউপির চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি লুতফর হায়দার রশিদ ময়না। আইডিয়াল কেজি স্কুলের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন কলমা ইউপির আ”লীগ সভাপতি বিআরডিবির চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন , বিল্লি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামিলুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, আবু সাইদ (মেম্বাার) যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, তানভির রেজা, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও ফয়সাল সরকার অপ্রিমুখ। এসময় স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন । এবারে স্কুলটি থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। শিক্ষা অফিস সুত্রে জানা যায় আগামী ১৯ নভেম্বর রোববার থেকে সারা দেশের ন্যায় উপজেলায় ১২টি কেন্দ্রে ৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।ইবতেদায়ী থেকে ৩৯১ শিক্ষার্থী পরিক্ষা দিবেন । তার মধ্যে ১ হাজার ৮০০ জন ছেলে ও ১হাজার ৮৪১ মেয়ে অংশ নিবেন। প্রাথমিক শিক্ষা অফিসার শমিম আহম্মেদ খান জানান ১২টি কেন্দ্র সম্পূর্ণ রুপে প্রস্তুত করা হয়েছে । আসা করছি শান্তি শৃংখলা ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে । ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply