মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি,পুজির অভাব, প্লাষ্টিক, এ্যালমিনিয়াম ও স্টিলের তৈজস পত্রের সাথে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে পঞ্চগড়ে ঐতিহ্যবাহী বেত শিল্প ধ্বংসের মুখে পড়েছে। সরকারি ও বে-সরকারী উদ্যোগ গ্রহণ করে ঐতিহ্য বাহী এ শিল্পের অস্তিত্ব রক্ষা করা না পারলে এক দিন তা কালের আবর্তে হারিয়ে যাবে। এক সময় বেতের তৈরি ধামা, কাঠা, পাতি, সের, পাল্লা, শিশুদের দোলনা সহ বিভিন্ন রঙ্গিন জিনিস পত্র এ জেলায় বেশ কদর ছিল। তবে বিভিন্ন এনজিও এর ঋণ পরিশোধের তাগিদে এবং আগের মত কদর না থাকায় অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পঞ্চগড় সদর উপজেলা সহ আটোয়ারী, বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া উপজেলায় ২ শতাধিক পরিবারের মধ্যে মাত্র ৫০টির মতো পরিবার বর্তমানে বেত শিল্পের কাজ করছে। এদের মধ্যে বর্তমানে বেশ কয়টি পরিবার এ শিল্পকে আকড়ে ধরে আছেন। অন্য সকলেই বাপ দাদার পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দিয়েছেন। বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেত শিল্পী হরেক লাল (৫০) জানান নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীর মধ্যে আগে বেতের তৈরি জিনিসের কদর ছিল সর্বত্র। এখনও শহরে বেতের তৈরি শৌখিন জিনিসের কদর আছে, কিন্তু আমাদের পুঁজির অভাবে সেসব জিনিস তৈরি করতে পারি না। বোদা পৌরসভার ধিরেন দাশ, বিশ্বনাথ, ঝন্টু দাশ জানান, একদিকে আশে পাশের বেত ঝাড় উজাড় করে ফেলার কারণে বেতের দুষপ্রাপ্যতা, মূল্য বৃদ্ধি, অপর দিকে ব্যবহার কমে যাওয়ায় বেতের তৈজসপত্র তৈরি করে তেমন লাভ হয় না, তাই অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছে। তবে কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত জিনিসপত্র শহরে বাজার জাতের ব্যবস্থা করলে তারা আবার এ পেশায় ফিরে আসবে। সরকারি ও বে-সরকারী উদ্যোগ গ্রহণ করে যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, আর্থিক সহায়তা, এবং উৎপাদিত পণ্য শহরে বাজার জাত করা যায় তবে ঐতিহ্যবাহী বেত শিল্প একটি শিল্প হিসাবে টিকে থাকবে বলে স্থানীয়রা জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply