মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর ইউনিয়নে জনউদ্বুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধামোর ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা এবং মানব পাচার, মাদক দ্রব্য, বাল্য বিবাহ, ও দূর্নীতি প্রতিরোধ সংক্রান্ত জনউদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহজাহান আলী’র সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি নজরুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল অপরাধমূলক কর্মকান্ডের উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তারুজামান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মোঃ মাসুদ করিম, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার শাহ, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন সহ অন্যান্যদের মধ্যে ধামোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শামসুল আলম, কাজী মোঃ মোতালেব হোসেন, ধামোর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মোঃ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় গণমাধ্যমকর্মী সহ ধামোর ইউনিয়নের শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, কাজী, সুধিজন, অভিভাবকগণ ও মায়েরো সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, জনউদ্বুদ্ধকরণ সভার প্রথমে ধামোরের শিকটিহাড়ী বাজারে উপজেলা প্রশাসন ও প্রকল্প অফিসের আয়োজনে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক মোঃ জুলফিকার আলী’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। পরে তিনি শিকটিহাড়ী কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply