,

তানোরে স্কুলের সম্পত্তি জবরদখল

তানোর ‘রাজশাহী’ প্রতিনিধি : রাজশাহীর তানোরের তালন্দ ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে জায়গা জবরদখল করে অবৈধ ভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের নেপথ্যে সহায়তায় তার ঘনিষ্ঠ সহচর মইফুল ইসলাম এসব দেকান ঘর নির্মাণ করেছেন। এদিকে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মসজিদের নামে বরাদ্দকৃত সোলারপ্যানেল মইফুলের অবৈধ ঘরে স্থাপন করেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দীন আলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন। আর স্কুলের সম্পত্তি দখল নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিন দেখা যায়, স্কুলের সম্পত্তি জবরদখল করে মইফুল দুটি ঘর নির্মাণ করে সেখানে বালাইনাশকের দোকান করেছেন এবং আরো দুটি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। ইউপি সদস্য হাশেম আলী বলেন, চেয়ারম্যান সাহেব একক ক্ষমতা বলে তার ঘনিষ্ঠ সহচর মইফুলের অবৈধ ঘরে সোলারপ্যানেল দিয়েছেন যেটা অনৈতিক। কিšত্ত আমরা ( মেম্বার) দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছি না, আবার করেও প্রতিকার মিলছে না। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, স্কুলের প্রাচীর সংলগ্ন এসব দোকান রীতিমতো বখাটের আড্ডা বসায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এসব বিষয়ে জানতে চাইলে মইফুল ইসলাম বলেন, স্কুলের জায়গা না এসব খাস জায়গা স্কুল কমেটি রেজুলেশন করে ভাড়ার চুক্তিতে দোকান ঘর নির্মাণ করার অনুমতি দেন। তাহলে খাস জায়গায় স্কুল কর্তৃপক্ষ কিভাবে দোকান ঘর নির্মাণের অনুমতি দেন এমন প্রশ্নের তিনি কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে গিয়ে জানান, চেয়ারম্যান দিয়েছেন সোলার প্যানেল তিনিই ভালো বলতে পারবে ন। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দীন বলেন, তাদের দোকান ঘর নির্মানের সময় একাধিকবার নিষেধ করা হয় তবে তারা কোন কথায় শোনেনি। ইউপি চেয়ারম্যানের প্রভাবে প্রভাবিত হয়ে তারা এসব দোকান ঘর নির্মাণ করেছে। তিনি আরো জানান, স্কুলে প্রবেশ দ্বারে এসব দোকান ঘর নির্মাণ করায় মাদকাশক্ত বখাটেদের আড্ডা বেড়েছে। যার ফলে অনেক সময় ছাত্রীরা বখাটেদের ইভটিজিং এর শিকার হচ্ছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com